1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ডেভেলপার কোম্পানির এমডিকে প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ - দৈনিক সবুজ নগর
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
সর্বশেষ:
কুষ্টিয়ায় খড় দিয়ে ঢাকা অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে ইটভাটা থেকে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, হত্যাকাণ্ডের সন্দেহ চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুর আশঙ্কাজনক বৃদ্ধি: নারী ও শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪১ রাজশাহীতে দ্বিতীয় দিনের মতো বিএসটিআইয়ের সামারি কোর্ট পরিচালনা: চালের দোকানকে জরিমানা, লাজ ফার্মার পণ্য জব্দ রাসিকের ‘শিক্ষা পদক ২০২৬’: জিপিএ-৫ প্রাপ্তদের রেজিস্ট্রেশনের সময় বাড়ল ৫ অক্টোবর পর্যন্ত সাইবার আইনে সাংবাদিকদের হয়রানি করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্য পুলিশ ও কলকাতা পুলিশে ব্যাপক রদবদল পুজোর আগেই উধাও হবে মেচেতা! জেনে নিন ত্বকের দাগছোপ মোছার আধুনিক থেরাপি নওগাঁর পত্নীতলায় দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে শ্রমিক দলের বিক্ষোভ সমাবেশ আড়ানি পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধ ও বৃক্ষরোপণ কর্মসূচির জোরদার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ডেভেলপার কোম্পানির এমডিকে প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫
  • ২১৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মুন্না খান, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে চাঁদা না পেয়ে একটি ডেভেলপার কোম্পানির এমডি ও কর্মচারীদের প্রাণনাশের হুমকি দিয়েছে একটি চক্র। এ ঘটনায় বুধবার (১২ মার্চ) রাশেদুল ইসলাম নামের বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় অভিযোগ করেন।

লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে, সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় সাজু ডেভেলপার কোম্পানি লিমিটেডের কাছে দ্বীন ইসলাম, আল ইসলাম, ইমরান হোসেন, আনোয়ারা বেগম, আলী হোসেনসহ একটি সংঘবদ্ধ চক্র ৩০ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দেওয়ায় ওই কোম্পানির চলাচলের রাস্তা বন্ধ করে দেয় চক্রটি। ওই কোম্পানির কেয়ারটেকার আবুল বাসারকে পিটিয়ে আহত করে সন্ত্রাসীরা। অভিযোগে আরো উল্লেখ করেন, গত বছরের ১৭ আগস্ট উল্লেখিত চাঁদার দাবিতে নির্মাণ কাজ বন্ধ করে দেয় ওই চাঁদাবাদ চক্রটি।

স্থানীয় সূত্রে জানা গেছে , দ্বীন ইসলাম, আল ইসলাম, ইমরান, আনোয়ারা বেগম, আলী হোসেন এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী ও চাঁদাবাজ হিসেবে পরিচিত। তাদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে জানান তারা।

চাঁদাবাজদের গ্রেপ্তারের দাবি জানিয়ে সাজু ডেভেলপারের ব্যবস্থাপনা পরিচালক শাহজাহান সাজু বলেন, ‘আমি বিডিডিএল কোম্পানির কাছ থেকে ক্রয় করা জায়গায় ব্যবসা পরিচালনা করে আসছি। এ সব সন্ত্রাসীরা বারবার আমার কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করে ওই সঙ্গবদ্ধ চক্রটি।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনুর আলম জানান, সাজু ডেভেলপার কোম্পানীর কাছে চাদা দাবির বিষয়ে ওই কোম্পানীর প্রতিনিধি বাদী হয়ে থানায় একটি অভিযোগ দিয়েছেন। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান ওসি মোহাম্মদ শাহিনুর আলম

। নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার জানান, সাজু ডেভেলপার কোম্পানির কাছে চাঁদা দাবির বিষয়ে ওই কোম্পানির এক কর্মকর্তা থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। এ বিষয়ে তদন্ত করে দ্রুত ব্যবস্থা গ্রহণ করার জন্য থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট