1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
নাটোর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহীন মারা গেছেন - দৈনিক সবুজ নগর
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ:
নরসিংদীর শিবপুরে ১৯৮ বোতল ফেনসিডিল ও প্রাইভেটকারসহ আটক ১, পলাতক ৩ কালীগঞ্জে ব্যবসায়ীদের উদ্যোগে ফুটবল ফাইনাল অনুষ্ঠিত: সবুজ দলকে হারিয়ে লাল দল চ্যাম্পিয়ন চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু পরিস্থিতির অবনতি: পৌরসভাকে রেড জোন ঘোষণার দাবি রাসিক পরিচালিত সিটি হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, অত্যাধুনিক হাসপাতাল করার আশ্বাস রাজশাহীতে ৩১তম আন্তর্জাতিক জুনিয়র টেনিসের পর্দা নামল: চ্যাম্পিয়ন লিকুল পুঠিয়ায় ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগ দ্বিতীয় স্ত্রীর বিরুদ্ধে রাজশাহীতে বিশ্ব পরিযায়ী পাখি দিবস পালিত: পরিবেশ রক্ষায় সচেতনতামূলক সভা কুষ্টিয়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত, বিজিবির ফাঁকা গুলি মাদক উদ্ধারে নওগাঁয় শ্রেষ্ঠ পোরশা থানা: সাফল্য উদযাপনে ‘টিম পোরশা’ মির্জাপুরে জমি নিয়ে বিরোধ: মাপজোক ও সালিশের পরও অমীমাংসিত সীমানা জটিলতা

নাটোর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহীন মারা গেছেন

  • প্রকাশের সময় : বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪
  • ২৩৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

নাটোর সংবাদদাতা ………………………………………………

নাটোর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. শরিফুল ইসলাম শাহীন মারা গেছেন (ইন্নালিল্লাহি….রাজিউন)। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ২৫ বছর।

শরিফুল ইসলাম শাহীন নাটোর সদর উপজেলার দিঘাপতিয়া ইউনিয়নের কৃষ্ণপুর গোয়ালদিঘি গ্রামের জাকির হোসেনের ছেলে।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান জানান, মঙ্গলবার সকালে হঠ্যৎ অসুস্থ হয়ে পড়লে তাঁকে নাটোরে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। এরপর বিকেল ৫টার দিকে তার অবস্থার অবনতি হলে তাকে উন্নতি চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১০টার দিকে তাঁর মৃত্যু হয়।

তাঁর অকাল মৃত্যুতে নাটোর-৩ আসনের সংসদ সদস্য এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী এ্যাড. জুনাইদ আহমদ পলক, নাটোর-২ আসনের সংসদ সদস্য মো. শফিকুল ইসলাম শিমুল, নাটোর-১ আসনের সংসদ সদস্য এড. আবুল কালাম আজাদ, নাটোর-৪ আসনের সংসদ সদস্য ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারি গভীর শোক প্রকাশ করে তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

আজ বাদ জোহর কৃষ্ণপুর গ্রামে বাড়ি সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হবে। পরে তাকে স্থানীয় গোরস্থানে দাফন করা হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট