1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
নাটোরে বিএসটিআইয়ের অভিযানে দুই কারখানাকে জরিমানা - দৈনিক সবুজ নগর
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ:
নরসিংদীর শিবপুরে ১৯৮ বোতল ফেনসিডিল ও প্রাইভেটকারসহ আটক ১, পলাতক ৩ কালীগঞ্জে ব্যবসায়ীদের উদ্যোগে ফুটবল ফাইনাল অনুষ্ঠিত: সবুজ দলকে হারিয়ে লাল দল চ্যাম্পিয়ন চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু পরিস্থিতির অবনতি: পৌরসভাকে রেড জোন ঘোষণার দাবি রাসিক পরিচালিত সিটি হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, অত্যাধুনিক হাসপাতাল করার আশ্বাস রাজশাহীতে ৩১তম আন্তর্জাতিক জুনিয়র টেনিসের পর্দা নামল: চ্যাম্পিয়ন লিকুল পুঠিয়ায় ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগ দ্বিতীয় স্ত্রীর বিরুদ্ধে রাজশাহীতে বিশ্ব পরিযায়ী পাখি দিবস পালিত: পরিবেশ রক্ষায় সচেতনতামূলক সভা কুষ্টিয়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত, বিজিবির ফাঁকা গুলি মাদক উদ্ধারে নওগাঁয় শ্রেষ্ঠ পোরশা থানা: সাফল্য উদযাপনে ‘টিম পোরশা’ মির্জাপুরে জমি নিয়ে বিরোধ: মাপজোক ও সালিশের পরও অমীমাংসিত সীমানা জটিলতা

নাটোরে বিএসটিআইয়ের অভিযানে দুই কারখানাকে জরিমানা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪
  • ২০৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

# নিহাল খান ……………………………………………………

নাটোরে মান সনদ না থাকার অপরাধে দই ও বেকারি কারখানাকে ২০ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। আজ ২৩ এপ্রিল (মঙ্গলবার) নাটোর জেলার বাগাতিপাড়া উপজেলার বিভিন্ন এলাকায় উপজেলা প্রশাসন ও বিএসটিআই রাজশাহী বিভাগীয় অফিস এর যৌথ উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা আদায় করা হয়। বিষয়টি নিশ্চিত করে প্রেস বিজ্ঞপ্তি দিয়েছেন বিএসটিআই রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক (সিএম) ও অফিস প্রধান সাইফুল ইসলাম।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিয়মিত অভিযানের অংশ হিসেবে নাটোর জেলার বাগাতিপাড়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।এসময় বিএসটিআই হতে মান সনদ গ্রহণ করে লেবেলবিহীনভাবে ব্রেড, বিস্কুট ও ফার্মেন্টেড মিল্ক (মিষ্টি দই) উৎপাদন ও বিক্রয় বিতরণ করার অপরাধে বিএসটিআই আইন-২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় দয়ারামপুরের মিশ্রিপাড়া এলাকার শাহ আলম বেকারিকে ১০ হাজার টাকা এবং একই এলাকার আয়েশা সিদ্দিকা দইঘর কে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।এছাড়া প্রতিষ্ঠান দুটির বিরুদ্ধে ২টি মামলা দায়ের করা হয়।পাশাপাশি আদালত প্রতিষ্ঠানসমুহকে আগামী ৭ দিনের মধ্যে বিএসটিআইয়ের সিএম লাইসেন্স গ্রহণের পরামর্শ দেন।

ভ্রাম্যমাণ আদলতটি পরিচালনা করেন বাগাতিপাড়া সহকারী কমিশনার (ভুমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট সুরাইয়া মমতাজ। এসময় প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই রাজশাহী বিভাগীয় কার্যালয়ের ফিল্ড অফিসার (সিএম) মোঃ দেলোয়ার হোসেন। জনস্বার্থে বিএসটিআই রাজশাহী বিভাগীয় অফিসের এ রকম অভিযান অব্যাহত থাকবে বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট