1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
সর্বশেষ:
রূপসায় জেল থেকে ছাড়া পেয়ে বাড়ি ফেরার পথে যুবকের মৃত্যু চাঁপাইনবাবগঞ্জে শালিস বৈঠক ঘিরে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগ খুলনায় নিখোঁজের ১২ ঘন্টা পর শিশুর মরদেহ উদ্ধার ‎ লালপুরে বালি ভর্তি ট্রাক ও অটো সিএনজির‌ মুখোমুখি সংঘর্ষ, নিহত-৩, আহত-৪ নিজে ভাল মানুষ হতে পারলেই অসহায় দুঃস্থ মানুষের পাশে সাহায্যের হাত বাড়ানো সম্ভব: জেএসএস এর কেন্দ্রিয় নির্বাহী পরিষদের সাংগঠনিক সচিব টিএ পান্না ঈশ্বরদীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে রণক্ষেত্র,অগ্নি সংযোগ,ভাংচুর,আহত-১০ ও আটক ১২ লালপুরে ২টি জ্বালানি‌‌ তেলের দোকানে‌ ১৫ হাজার টাকা জরিমানা বাঘায় আধ্যাতিক দরবেশের ওরশ অনুষ্ঠানে মিলন মেলা মাজার উন্নয়ন-পর্যটন কেন্দ্র গড়ে তোলা হবে: এমপি চাঁদ পেশাজীবীদের অন্যতম ভিত্তি হিসেবে জিয়া পরিষদ কাজ করে: প্রফেসর ড.আব্দুল লতিফ ​পবিত্র ঈদুল ফিতর: আত্মশুদ্ধি, সাম্য ও পরম আনন্দের মহোৎসব

নাটোরের লালপুর উপজেলার বিলমাড়িয়া রসুলপুর আশ্রয়ন প্রকল্পের জমি দখল করে কাঁটা তারের বেড়া

  • প্রকাশের সময় : বুধবার, ৩ আগস্ট, ২০২২
  • ২৬২ বার এই সংবাদটি পড়া হয়েছে

মেহেরুল ইসলাম মোহন লালপুর ……………….

নাটোরের লালপুর উপজেলার বিলমাড়ীয়া ইউনিয়নের ঘরহীন সুবিধা বঞ্চিত ছিন্নমূল মানুষের মাথা গোঁজার ঠাঁই হিসেবে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা বিলমাড়ীয়া ইউনিয়নের রসুলপুর নামক গুচ্ছ গ্রামে ২৪০টি আশ্রয়ন প্রকল্পের ঘর নির্মাণ করে দেন।ঘরহীন সেই সুবিধা বঞ্চিতদের বসবাসের জন্য আশ্রয়ন প্রকল্পের ঘর তৈরি করলেও সেখানকার কিছু প্রভাবশালীরা আশ্রয়ন প্রকল্পের নির্ধারিত জমির মাটি উঁচু করে দিয়ে কাঁটা তারের বেড়া দিয়ে উক্ত জমি দখল করে রেখেছে ‌। এতে আশ্রয়ন কেন্দ্রে বসবাসরত বাসিন্দাদের চলাচল ও বসবাসের নানামুখী সমস্যার সম্মুখীন হতে হচ্ছে বলে জানান আশ্রয়ন কেন্দ্রের বাসিন্দারা।

আশ্রয়ন প্রকল্পের বাসিন্দারা সংবাদ কর্মীদের বলেন,আশ্রয়ন প্রকল্পের কাজ চলাকালীন সময়ে গুচ্ছ গ্রামের জন্য একটি রাস্তা নির্ধারণ করা হয়েছিলো,ঘর দেওয়ার সময় সে রাস্তা দিয়ে তাদের চলাচল করতে বলা হয়েছিলো,কিন্তু কিছু প্রভাবশালীরা সে রাস্তা দখল করে তারের বেড়া দিয়ে ফসল চাষ করে দখল করে রেখেছে। এভাবে ধীরে ধীরে দখলদারদের কবলে আটকে যাচ্ছে সরকার কর্তৃক ঘরহীন সুবিধা বঞ্চিত ছিন্নমূল মানুষকে দেওয়া গুচ্ছ গ্রামের জমি।

 

এ বিষয়ে লালপুর উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) শামীমা সুলতানা বলেন,আমি এই প্রথম শুনলাম রাসুলপুর আশ্রয়ন প্রকল্পের জমি কে বা কাহারা দখল করে রেখেছে। খাস জমিতে বেড়া দেওয়ার সুযোগ নেই,কাগজ পত্র দেখে রেকর্ডের সাথে মিল করিয়ে সার্ভেয়ার দিয়ে মেপে দেখতে হবে। বিষয়টির সত্যতা পাওয়া গেলে প্রভাবশালীদের বিরুদ্ধে কঠোর ভাবে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট