1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
সর্বশেষ:
আত্রাইয়ে সিএনজি শ্রমিকদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ শিবগঞ্জে সালিশ চলাকালে হামলা,  আহত ১ রোড এক্সিডেন্ট: শিবগঞ্জ ট্রলির ধাক্কায় ভ্যান চালক নিহত ঈদে ভিক্ষা বৃত্তিতে নেমেছেন পেশাদার- অপেশাদার ভিক্ষুক, কাজে আসছেনা পুর্নবাসন কার্যক্রম বগুড়া জেলা পরিষদের প্রশাসক হলেন এ. কে. এম আহাসানুল তৈয়ব জাকির আলফি শাহর: পবিত্র কোরআনে সংখ্যার রূপক ও আধ্যাত্মিক মহিমা বিএনপি চেয়ারপার্সনের নিকট নিরপেক্ষ তদন্তের দাবি বিএনপির কেন্দ্রিয় নেতা বীর মুক্তিযোদ্ধার শিবগঞ্জ কৃষক সেজে ৫ মামলার ওয়ারেন্টভূক্ত আসামী ধরল পুলিশ ঈদ উপলক্ষে সোনামসজিদ স্থলবন্দরে ১০ দিন আমদানি-রফতানি বন্ধ বাগমারায় চাল বিতরণের অনিয়ম ও মারপিটের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

নাটোরের লালপুরে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী

  • প্রকাশের সময় : শনিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২২০ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মেহেরুল ইসলাম মোহন(লালপুর)নাটোর………………………………..

‘স্মার্ট লাইভস্টক, স্মার্ট বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের (এলডিডিপি)সহযোগিতায় প্রাণিসম্পদ অধিদপ্তর কর্তৃক নাটোরের লালপুরে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী-২০২৩ অনুষ্ঠিত হয়েছে । লালপুর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতাল চত্বরে শনিবার(২৫শে ফেব্রুয়ারী-২৩) লালপুর উপজেলা নির্বাহী অফিসার শামীমা সুলতানার সভাপতিত্বে এবং লালপুর উপজেলা প্রাণী সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা (এলডিডিপি)রনি ইসলামের সঞ্চালনায় উক্ত প্রদর্শনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন লালপুর উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাক্তার চন্দন কুমার সরকার।

 

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসাহাক আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,লালপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, লালপুর ইউপি চেয়ারম্যান আবু বকর সিদ্দিক পলাশ প্রমুখ।

 

বক্তব্য শেষে অতিথি বৃন্দ গবাদিপশু ও পাখির স্টল পরিদর্শন করেন। স্টলে গরু- মহিষ, ছাগল, হাঁস- মুরগি- কবুতর, ময়না-টিয়া- ঘুঘু সহ বিভিন্ন প্রজাতির পাখি স্থান পেয়েছে। বিকেলে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় আনসার ভিডিপি কর্মকর্তা,খামারি মকসেদ আলী সহ বিভিন্ন সূধীজন উপস্থিত ছিলেন। পরিদর্শন শেষে বিকেলে পুরস্কার বিতরণ করা হয়।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট