1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
নাটোরের লালপুরে নারী সহ ২ ইমো হ্যাকার আটক - দৈনিক সবুজ নগর
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১২:১২ অপরাহ্ন
সর্বশেষ:
যন্তর মন্তরে ককরোচদের নাটকীয় ঝটিকা অভিযান: রাঙ্কা-সৌরভসহ ১৪ জন আটক, পটনায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ নিউ ইয়র্ক বিমানবন্দরে তীব্র বিক্ষোভের মুখে ড. মুহাম্মদ ইউনূস: ‘সন্ত্রাসবাদী’ স্লোগান ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ঢাকার বজ্রপাত প্রতিরোধ ও পরিবেশ রক্ষায় আত্রাইয়ে আনসার-ভিডিপির উদ্যোগে ১ হাজার তাল বীজ রোপণ আত্রাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, ৫৪টি পূজামণ্ডপে দুর্গাপূজার সুসংগঠিত প্রস্তুতি রাজশাহীতে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা ও অভ্যর্থনা জানালেন রাসিক প্রশাসক আত্রাইয়ে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে বিশেষ প্রস্তুতি সভা অনুষ্ঠিত শিবগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, সচেতনতা বৃদ্ধির আহ্বান কুষ্টিয়ায় সাহেব আলী হত্যা মামলায় ১২ জনের যাবজ্জীবন কারাদণ্ড, ৭ জন খালাস কুষ্টিয়ায় নিখোঁজের ৬ দিন পর ঢাকা থেকে চার কিশোরী উদ্ধার, চাঞ্চল্যকর তথ্য প্রকাশ বাঘায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত

নাটোরের লালপুরে নারী সহ ২ ইমো হ্যাকার আটক

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৭৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

মেহেরুল ইসলাম মোহন, লালপুর, নাটোর……………………………………………….

নাটোরের লালপুরে ইমো হ্যাক করে প্রতারণার মাধ্যমে টাকা আত্মসাৎ এর ঘটনায় নারীসহ ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।বুধবার(০৬আগষ্ট-২৩)রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে লালপুর থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন—লালপুর উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের মোহরকয়া গ্রামের লোকমান সরদারেরছেলে স্বাধীন মিয়া(২২)ও বাকনাই গ্রামের রুস্তম আলীর স্ত্রী সামিয়ারা ইয়াসমিন(৪৫)।তাঁদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, গত ৪ সেপ্টেম্বর হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার পুরাসুন্দা(পশ্চিমগাও) গ্রামের রাহানা খাতুন লালপুর থানায় ইমো প্রতারণার একটি মামলা করেন।ওই মামলায় উল্লেখ করা হয় লালপুরের সোহাগ মিয়া,স্বাধীন মিয়া ও সামিয়ারা ইয়াসমিনের যোগসাজশে রাহানা খাতুনের ছেলে অপু মিয়া(২২) ও মেয়ের স্বামী রুবেল মিয়া(৩৩)এর সঙ্গে প্রতারণা করে ৭০ হাজার ৪৪০ টাকা আত্মসাৎ করেন।

এরই ধারাবাহিকতায় নাটোর জেলার সুযোগ্য পুলিশ সুপারের সার্বিক দিক নির্দেশনায় লালপুর থানার অফিসার ও সঙ্গীয় ফোর্সরা অভিযান পরিচালনা করে স্বাধীন মিয়া ও সামিয়ারা ইয়াসমিনকে গ্রেফতার করেন।এ সময় তাদের কাছ থেকে বিকাশ অ্যাকাউন্টের মাধ্যমে টাকা আত্মসাতের কাজে ব্যবহৃত ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)উজ্জ্বল হোসেন বলেন,আসামিদের আদালতের মাধ্যমে নাটোর জেলা কারাগারে পাঠানো হয়েছে। দীর্ঘদিন থেকে এই প্রতারক চক্র ইমোর মাধ্যমে দেশ ও বিদেশের মানুষের টাকা হাতিয়ে নিত।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট