1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
সর্বশেষ:
বাগমারা প্রেসক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পঞ্চগড় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP), ক্লাইমেট রেজিলিয়েন্ট অ্যাকশন প্ল্যান (CRAP) শীর্ষক কর্মশালা ​আতিথেয়তা, সংবর্ধনা ও ফুলের মালা: একটি ভারসাম্যপূর্ণ পর্যালোচনা শিবগঞ্জে বিপুল পরিমান নেশার ট্যাবলেট ও ফেনসিডিল সহ আটক ১ শিবগঞ্জে স্বামীর হাতে স্ত্রী খুন, টয়লেটের সেপটি ট্যাংক থেকে  লাশ উদ্ধার ,পাষান্ড স্বামী গ্রেফতার শিবগঞ্জে সেপটিক ট্যাংক থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার রূপসায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে লিফলেট বিতরন, র‍্যালি ও মহড়া অনুষ্ঠিত বিএসটিআই’র অনুমোদনহীন লাচ্ছা সেমাই ও ভার্মিসিলি বিক্রি করায় শাহী ফুড ইন্ডাস্ট্রিজকে পঁচিশ হাজার টাকা জরিমানা ঠাকুরগাঁওয়ে ফ্যামিলি কার্ডের উদ্বোধনী অনুষ্ঠানে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল  ​নেসকো স্থানান্তর বিতর্ক: প্রশাসনিক বিকেন্দ্রীকরণ না কি হঠকারী সিদ্ধান্ত?

নাটোরের লালপুরের বিলমাড়িয়াতে লেঃ কর্নেল রমজানের উঠান বৈঠক ও শান্তি সমাবেশ

  • প্রকাশের সময় : রবিবার, ১ অক্টোবর, ২০২৩
  • ২৫২ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মেহেরুল ইসলাম মোহন, লালপুর, নাটোর………………………………………….

নাটোরের লালপুর উপজেলার ৫ নং বিলমাড়িয়া ইউনিয়নে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী দেশ রত্ম শেখ হাসিনার উন্নয়ন কর্মকাণ্ড ও সাফল্য জনসাধারণের মাঝে প্রচার উপলক্ষ্যে এবং আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পুনরায় আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় আনতে উঠান বৈঠক ও শান্তি সমাবেশ করেছেন নাটোর-১(লালপুর-বাগাতিপাড়া)আসনে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী নেতা ও নাটোর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য এবং কেন্দ্রীয় বঙ্গবন্ধু সৈনিক লীগের সহ-সভাপতি লেঃ কর্ণেল রমজান আলী সরকার(অবঃ)।

রবিবার(১লা অক্টোবর-২৩) বিকেলে উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের চকবাদকয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

উক্ত অনুষ্ঠানে বিলমাড়িয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেনের সভাপতিত্বে ও মাসুম রেজার সঞ্চালনায় এবং বঙ্গবন্ধু সৈনিক লীগের বিলমাড়িয়া ইউনিয়ন কমিটির সভাপতি শাহ আলম ও সাধারণ সম্পাদক রেজাউল করিমের সার্বিক তত্ত্বাবধানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লেঃ কর্ণেল রমজান আলী সরকার(অবঃ)।

এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,বঙ্গবন্ধু সৈনিক লীগের বিলমাড়িয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ড সভাপতি তৌহিদুল ইসলাম লালন,দুয়ারিয়া ইউনিয়নের বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি সাইদুর রহমান, দুড়দুড়ীয়া ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য টিপু সুলতান,মোহরকয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক গোলাম মোস্তফা প্রমুখ।

এ সময় অত্র ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন তৃণমূলের আওয়ামীলীগ ও এর সহযোগী অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট