1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
নাটোরের লালপুরের এবি ইউনিয়নে শত শত ভূয়া জন্ম নিবন্ধন, জড়িতদের শাস্তি দাবি - দৈনিক সবুজ নগর
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
সর্বশেষ:
ক্লাস চলাকালীন কোচিং সেন্টার বন্ধের নির্দেশ রাজশাহী জেলা প্রশাসনের ভিসার আবেদনে দালালদের খপ্পরে পড়বেন না, নিজে আবেদন করুন: মনোজ কুমার রাসিক প্রশাসকের প্রতিশ্রুতির বাস্তবায়ন: অবশেষে সম্পন্ন হেতেমখাঁ-বর্ণালী সড়কের সংস্কার ও উন্নয়ন কাজ শিবগঞ্জে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে তুলা ব্যবসায়ী নিহত নাচোলে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে প্রধান শিক্ষকদের সমন্বয় সভা অনুষ্ঠিত, ৮৮টি বিদ্যালয়ে ফুটবল বিতরণ যন্তর মন্তরে ককরোচদের নাটকীয় ঝটিকা অভিযান: রাঙ্কা-সৌরভসহ ১৪ জন আটক, পটনায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ নিউ ইয়র্ক বিমানবন্দরে তীব্র বিক্ষোভের মুখে ড. মুহাম্মদ ইউনূস: ‘সন্ত্রাসবাদী’ স্লোগান ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ঢাকার বজ্রপাত প্রতিরোধ ও পরিবেশ রক্ষায় আত্রাইয়ে আনসার-ভিডিপির উদ্যোগে ১ হাজার তাল বীজ রোপণ আত্রাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, ৫৪টি পূজামণ্ডপে দুর্গাপূজার সুসংগঠিত প্রস্তুতি রাজশাহীতে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা ও অভ্যর্থনা জানালেন রাসিক প্রশাসক

নাটোরের লালপুরের এবি ইউনিয়নে শত শত ভূয়া জন্ম নিবন্ধন, জড়িতদের শাস্তি দাবি

  • প্রকাশের সময় : সোমবার, ২৮ আগস্ট, ২০২৩
  • ২৭১ বার এই সংবাদটি পড়া হয়েছে

লালপুর, নাটোর প্রতিনিধি………………………………..

নাটোরের লালপুর উপজেলার ৯নং অর্জনুপুর-বরমহাটি(এবি)ইউনিয়নে শত শত ভূয়া জন্ম নিবন্ধন ধরা পড়েছে। ববিবার(২৭শে আগষ্ট-২৩)দুপুরে উপজেলার এবি ইউনিয়নে গিয়ে এমন তথ্যর সত্যতা পান সংবাদকর্মীরা।

তথ্য সূত্রে জানা গেছে, অত্র ইউনিয়নের শালেশ্বর এলাকার আবুল কালাম আজাদ ও বাসিয়ারা দম্পত্তির ২ কন্যা ছাড়া আর কোন সন্তান নেই কিন্তু এবি ইউনিয়নের জম্ম নিবন্ধন তথ্য বলেছে তার শামীম হোসেন নামের ১ টি ছেলে বাচ্চা আছে। তথ্যটি সম্পূর্ণ ভূয়া বলে দাবী আবুল কালাম দম্পত্তির। আবার ডহরশলা গ্রামের জিয়ারুল ও রেখা দম্পত্তির ক্ষেত্রেও একই ঘটনা। তাদের ১ মেয়ে ও দুটি ছেলে কিন্তু আরও একটি মেয়ের নামে জন্ম নিবন্ধন করেছেন ইউনিয়ন কর্তৃপক্ষ পক্ষ।

অপরদিকে পাটিকা বাড়ি এলাকায়ও ঘটিয়েছে আরেক কান্ড। শ্রীমতি নূপুরের স্বামী শিপেন দাস ৬ মাস পূর্বে মারা গেছে। পরে নূপুরের সাথে নবকুমার(ভাগিনা)এর সাথে বিবাহ দেখিয়ে তাদের পরিবারে আবার একটি শিশুর জন্ম নিবন্ধন দেখিয়েছেন। সংবাদকর্মীরা এমন তথ্য পেয়ে ভুক্তভোগীদের নিকট জানতে চাইলে তারা এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দ্রুত বিচার করেন।

এ বিষয়ে অভিযুক্ত ইউপি সংশ্লিষ্টরা কান্নায় ভেঙে পড়ে পরে কোন সদুত্তর দিতে পারেনি। এ যেন ভাঁজা মাছ উল্টে খেতে জানেন না ইউপি সংশ্লিষ্টরা। এলাকাবাসি এ অনিয়মের সাথে জড়িতদের শাস্তি দাবি করেছেন।

এ বিষয়ে লালপুর উপজেলা নির্বাহী অফিসার শামীমা সুলতানা সংবাদ কর্মীদের জানান, তদন্ত সাপেক্ষে দ্রুত-ই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট