1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
নাচোলে বিনামূল্যে প্রান্তিক কৃষকদের মাঝে রাসায়নিক সার ও বীজ বিতরণ - দৈনিক সবুজ নগর
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০১:০৫ অপরাহ্ন
সর্বশেষ:
রাজশাহীতে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন রাসিক প্রশাসক বর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশন হাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপন রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মদ ও ট্যাপেনটাডল ট্যাবলেট জব্দ রাজশাহীতে আ.লীগের মিছিলের মামলায় ১১ জন গ্রেপ্তার মির্জাপুরে শ্রমিক লীগের আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক বিল্টু ডিবির হাতে গ্রেপ্তার রূপসায় অভিযানে ৩,২০০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার নগরীর রাজপাড়ায় আওয়ামী লীগের ঝটিকা মিছিল: ৩৮ জনের নামে এজাহার দায়ের পর গ্রেপ্তার ১ বাঘায় অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে দুই লক্ষ টাকা অর্থদণ্ড বাঘায় দুই ট্রাকের সংঘর্ষে চালক নিহত, আহত ২ শিবগঞ্জে ককটেল বিস্ফোরণ: আহত হয়ে আত্মগোপনে থাকা ব্যক্তি রাজশাহীতে আটক

নাচোলে বিনামূল্যে প্রান্তিক কৃষকদের মাঝে রাসায়নিক সার ও বীজ বিতরণ

  • প্রকাশের সময় : বুধবার, ২৫ জুন, ২০২৫
  • ২৩৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোঃ নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিনামূল্যে কৃষকদের  মাঝে বীজ ও রাসায়নিক সার বিতরণের উদ্বোধন করা হয়েছে। ২০২৪-২৫ অর্থ বছরে খরিপ -২/২৫-২৬ মৌসুমে কৃষি প্রণোদনা  কর্মসূচির আওতায় রোপা আমন ধানের (উফশী) আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সারের উদ্বোধন করা হয়।

আজ (২৫ জুন) বুধবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা পরিষদ চত্বরে বীজ ও সারের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার নীলুফা সরকার।

এসময় উপজেলা কৃষি অফিসার সলেহ্ আকরাম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা রাকিবুল ইসলাম সহ অফিসের কর্কমকর্তা ও র্মচারীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, এই আমন মৌসুমে  কৃষক জনপ্রতি ১০কেজি ডিএপি, ১০ কেজি এমওপি ও ৫কেজি আমন ধানের বীজ দেওয়া হয়। সর্বমোট ২ হাজার ৭শত কৃষকে এই কৃষি প্রণোদনা দেওয়া হবে বলে জানান উপজেলা কৃষি অফিসার সলেহ্ আকরাম।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট