1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
সর্বশেষ:
বাগমারা প্রেসক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পঞ্চগড় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP), ক্লাইমেট রেজিলিয়েন্ট অ্যাকশন প্ল্যান (CRAP) শীর্ষক কর্মশালা ​আতিথেয়তা, সংবর্ধনা ও ফুলের মালা: একটি ভারসাম্যপূর্ণ পর্যালোচনা শিবগঞ্জে বিপুল পরিমান নেশার ট্যাবলেট ও ফেনসিডিল সহ আটক ১ শিবগঞ্জে স্বামীর হাতে স্ত্রী খুন, টয়লেটের সেপটি ট্যাংক থেকে  লাশ উদ্ধার ,পাষান্ড স্বামী গ্রেফতার শিবগঞ্জে সেপটিক ট্যাংক থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার রূপসায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে লিফলেট বিতরন, র‍্যালি ও মহড়া অনুষ্ঠিত বিএসটিআই’র অনুমোদনহীন লাচ্ছা সেমাই ও ভার্মিসিলি বিক্রি করায় শাহী ফুড ইন্ডাস্ট্রিজকে পঁচিশ হাজার টাকা জরিমানা ঠাকুরগাঁওয়ে ফ্যামিলি কার্ডের উদ্বোধনী অনুষ্ঠানে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল  ​নেসকো স্থানান্তর বিতর্ক: প্রশাসনিক বিকেন্দ্রীকরণ না কি হঠকারী সিদ্ধান্ত?

নাইজেরিয়ায় স্কুল ভবন ধসে ২১ জন নিহত

  • প্রকাশের সময় : শনিবার, ১৩ জুলাই, ২০২৪
  • ২৪৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

সবুজনগর ডেস্ক: নাইজেরিয়ার মধ্যাঞ্চলে একটি স্কুল ভবন ধসে ২১ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও অনেকে।

রেডক্রস ও প্রত্যক্ষদর্শীরা এ কথা জানিয়েছেন। স্থানীয় সময় শুক্রবার সকালে এই মর্মান্তিক ঘটনা ঘটে। সকালে পরীক্ষা চলাকালে রাজ্যের জোস নর্থ জেলার সেন্টস একাডেমি স্কুলের দুই তলাবিশিষ্ট ভবনটি ধসে পড়ে। রেডক্রস মুখপাত্র নুরুদ্দীন হুসাইন মাগাজি বলেছেন, এই ঘটনায় নিহত হয়েছে ২১ জন। আহত হয়েছে ৬৯জন। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভবনের ধ্বংসস্তুপের নিচে আটকাপড়াদের আর্তনাদে বাতাস ভারি হয়ে উঠেছে বলে প্রত্যক্ষদর্শরী জানিয়েছেন।

এদিকে তাদের উদ্বিগ্ন বাবা মা সন্তানকে হন্যে হয়ে খোঁজার  চেষ্টা করছেন।

এই প্রেক্ষিতে নাইজেরিয়ার ন্যাশনাল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি জানিয়েছে, উদ্ধারকর্মী ও স্বাস্থ্যকর্মীর পাশাপাশি নিরাপত্তা বাহিনীকেও ঘটনাস্থলে উদ্ধারকাজে মোতায়েন করা হয়েছে। এদিকে প্লাটু রাজ্যের তথ্য কমিশনার এক বিবৃতিতে জানান, স্কুল ভবন ধসের ঘটনায় আনুমানিক ১২০ জন আটকা পড়েছে এবং আটকা পড়াদের অনেককে ইতোমধ্যে উদ্ধার করা হয়েছে। আহতদের কোনো ধরনের কাগজপত্র বা অর্থ ছাড়াই জরুরি ভিত্তিতে চিকিৎসাসেবা দিতে হাসপাতালগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

ভবন ধসের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে বাসিন্দারা বলছেন, টানা তিনদিনের প্রবল বর্ষণের পর দুর্ঘটনাটি ঘটেছে।

এছাড়া এই মর্মান্তিক ঘটনার জন্য রাজ্য সরকার স্কুলের ভবনটির দুর্বল কাঠামো এবং নদী তীরের কাছে অবস্থানকে দায়ী করেছে।

আফ্রিকার সবচেয়ে জনবহুল দেশ নাইজেরিয়ায় ভবন ধস নিত্য নৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। দেশটিতে গত দুই বছরে এক ডজনেরও বেশি ভবন ধসের ঘটনা রেকর্ড করা হয়েছে। দেশটিতে ২০২১ সালে অর্থনৈতিক রাজধানী লাগোসের ইকোয়ি জেলায় নিমার্ণাধীন একটি সুউচ্চ ভবন ধসে অন্তত ৪৫ জন নিহত হয়েছিল।#বাসস

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট