1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
নরসিংদী ৩ শিবপুরে ঈগল মার্কার পথসভা - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
সর্বশেষ:
মির্জাপুরে প্রশাসনের নির্দেশ অমান্য করে ঘর নির্মাণ, বৈধতা নিয়ে প্রশ্ন রাজশাহীতে মশাল মিছিলের পর শিশুসহ আটক ১৫ জন জেলহাজতে সাতক্ষীরা আদালতে ককটেল বিস্ফোরণ, আদালতপাড়ায় আতঙ্ক রাজশাহীর পবা ভূমি অফিসে বোমা হামলা ও খড়খড়ি বিদ্যুৎ কেন্দ্রে হামলার চেষ্টা রাসিক প্রশাসকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালক চারঘাটে ৫০ গ্রাম হেরোইনসহ দুইজন গ্রেপ্তার মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে রাজশাহীতে শীতবস্ত্র বিতরণ ৪০ লাখ টাকায় ৯৮ শতাংশ জমি কিনে খেলার মাঠ গড়ছেন মির্জাপুরের কামারপাড়াবাসী ৫৩ বিজিবির পৃথক অভিযানে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় মদ ও গরু জব্দ সারিয়াকান্দি উপজেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

নরসিংদী ৩ শিবপুরে ঈগল মার্কার পথসভা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০২৩
  • ২৬৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

মোঃ কামাল হোসেন প্রধান, জেলা প্রতিনিধি নরসিংদী………………………………….

আজ ২৬/১২/২৩ ইং মঙ্গলবার রাত সাড়ে ৭টার সময় নরসিংদী ৩ শিবপুর উপজেলা পুটিয়া ইউনিয়ন ঐতিহাসিক পুটিয়া বাজারে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৪ ইং উপলক্ষে আলহাজ্ব মোঃ সিরাজুল ইসলাম মোল্লার ঈগল মার্কার সমর্থনে শত শত কর্মী সমর্থন নিয়ে গণসংযোগ ও পথসভা করেন। ঐতিহাসিক পুটিয়া বাজারে ,নরসিংদী জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব সিরাজুল ইসলাম মোল্লা, সফর সঙ্গী হিসেবে রয়েছেন নরসিংদী জেলা, শিবপুর উপজেলা , আওয়ামীলীগ এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

পুঠিয়া ইউনিয়ন পরিষদ সদস্য মোঃ বিল্লাল সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন শিবপুর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলমগীর হোসেন আঙ্গুর মৃধা আব্দুল হাই মাস্টার , ইউনিয়ন, ওয়ার্ড এবং উপস্থিত নেতৃবৃন্দ ।

ঈগল মার্কার প্রার্থী আলহাজ্ব সিরাজুল ইসলাম মোল্লা বলেন, আপনারা আমাকে ঈগল মার্কায় ভোট দিয়ে পাস করালে আমি আপনাদের সুখে , দুঃখের অংশীদার হিসাবে সর্বসময় আপনাদের পাশে নিয়োজিত থাকবো। আপনাদের চাওয়া পাওয়া অপূর্ণ থাকবেনা রাস্তাঘাট ,কালবাট, বিরিজ, বেন, বিধবা ভাতা ,বয়স্ক ভাতা প্রতিবন্ধী ভাতা , মসজিদ মন্দির ঈদগা কবরস্থান সহ ,যে কোন সমস্যায় আপনারা আমার সাথে যোগাযোগ করবেন, আমরা সরকারি বরাদ্দ সহ ব্যক্তিগত অর্থের মাধ্যমে সাহায্য সহযোগিতার হাত সর্বসময় অব্যাহত ছিল এবং থাকবে ।

তিনি বলেন, আমি আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি ,আপনারা আমাকে আগামী ৭ তারিখ ঈগল মার্কায় ভোট দিবেন, আপনারা ঈগল মার্কায় ভোট দিলে আমি অবশ্যই পাস করিব ইনশাআল্লাহ । আমি আপনাদের অসমাপ্ত কাজ গুলো সরকারি এবং ব্যক্তিগত তহবিল থেকে অবশ্যই সমাধান করে দিতে পারব ইনশাল্লাহ। আমি আশা করি আপনারা আমাকে ঈগল মার্কা বেলটে ভোট দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা উন্নয়ন ধারাকে অব্যাহত রাখতে অবশ্যই ঈগল মার্কা ভোট দিবেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট