1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
নরসিংদী জেলা পুলিশের বিভিন্ন ইউনিট কর্তৃক মোট ৩১ জন গ্রেফতার - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
সর্বশেষ:
সাতক্ষীরার শ্যামনগরে ৭১ মণ্ডপে শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি, ব্যস্ত মৃৎশিল্পীরা পত্নীতলায় শয়নকক্ষে তল্লাশি চালিয়ে সাড়ে ১২ লিটার চোলাই মদ উদ্ধার, গ্রেপ্তার ১ সুন্দরবনকে দস্যুমুক্ত করতে জিরো টলারেন্স: এসআরবি-৬ এর অভিযানে উদ্ধার ১৪ আগ্নেয়াস্ত্র খুলনার শীর্ষ সন্ত্রাসী আরমানের সহযোগী একাধিক হত্যা মামলার আসামি ওসমান পাবনায় গ্রেফতার পাগলা মসজিদের দানবাক্সে ৬ বছরে অবিশ্বাস্য ১২ কেজি স্বর্ণ! পোরশায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় কন্যাশিশু দিবস পালিত প্রান্তিক জনগোষ্ঠীর স্বাবলম্বীতায় পোরশায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ সভা গাছের কাঠ পোড়ানো সব ইটভাটা বন্ধ করা হবে: ড. সাইমুম পারভেজ নাচোলে এ-১ স্পোর্টিং ক্লাবের হাতগোলী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত কালীগঞ্জে ফ্যামিলি কার্ডের পরিবারভিত্তিক তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু, সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

নরসিংদী জেলা পুলিশের বিভিন্ন ইউনিট কর্তৃক মোট ৩১ জন গ্রেফতার

  • প্রকাশের সময় : শনিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৪৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

মোঃ কামাল হোসেন প্রধান, জেলা প্রতিনিধি, নরসিংদী……………………………………………………..

শুক্রবার ২৪ ঘন্টায় নরসিংদী জেলা পুলিশের অভিযানে বিভিন্ন থানা ও জেলা গোয়েন্দা শাখা কর্তৃক পরিচালিত বিশেষ অভিযানে ৩০০ পিস ইয়াবা এবং ০১ কেজি গাঁজা উদ্ধারসহ বিভিন্ন অপরাধে বিভিন্ন ইউনিট কর্তৃক মোট ৩১ জনকে গ্রেফতার করা হয়েছে। এরমধ্যে গোয়েন্দা শাখা কর্তৃক ০১ ফেব্রুয়ারি ২৪ খ্রিঃ তারিখ রাত ২১.০৫ ঘটিকায় রায়পুরা থানাধীন হাইরমারা এলাকা থেকে ২০০ পিস ইয়াবাসহ মোঃ শাহ আলম (২৬), আব্দুল মোতালিব (৪০) নামের ০২ জনকে গ্রেফতার করা হয়।

এছাড়া নরসিংদী মডেল থানা কর্তৃক ০১ ফেব্রুয়ারি ২৪ খ্রিঃ তারিখ সন্ধ্যা ১৮.১৫ টায় নরসিংদী মডেল থানাধীন পশ্চিম ঘোড়াদিয়া এলাকা থেকে ১ কেজি গাজাসহ মোশারফ মিয়া (৪২) নামের ০১ জনকে গ্রেফতার করা হয় এবং মনোহরদী থানা কর্তৃক ০১ ফেব্রুয়ারি ২৪ খ্রিঃ তারিখ রাত ১৯.৩০টায় মনোহরদী থানাধীন পীরপুর উজানপাড়া এলাকা থেকে ১০০ পিস ইয়াবাসহ শরিফুল ওরফে ভুট্ট (২৯) নামের ০১ জনকে গ্রেফতার করা হয়।

অপর একটি অভিযানে মনোহরদী থানা কর্তৃক পরোয়ানা মূলে ৬ জনকে গ্রেফতার করা হয়। এছাড়াও রায়পুরা থানা কর্তৃক পরোয়ানা মূলে ৪ জনকে গ্রেফতার করা হয়। অন্যান্য ইউনিট কর্তৃক বিভিন্ন অপরাধে মোট ১৭ জনকে গ্রেফতার করা হয় ।

উল্লেখিত সময়ে নরসিংদী জেলা পুলিশ কর্তৃক মোট ২৭ টি গ্রেফতারি পরোয়ানা নিষ্পত্তি করা হয়েছে#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট