1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
নরসিংদীর, শিবপুরে সড়ক দুর্ঘটনায় নিহত পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ:
হঠাৎ বন্ধ পাগলা নদীর সেতুর নির্মাণকাজ—দুর্ভোগে শিবগঞ্জের লাখো মানুষ আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাসিক প্রশাসকের সঙ্গে কাজীহাটা ১ নং পুরাতন জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর বিদায়ী বিভাগীয় কমিশনারকে রাসিকের বিদায় সংবর্ধনা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ সরকারি রাস্তা কেটে পাইপ স্থাপন, শ্যামনগরে ভেটখালী উত্তর পাড়ায় যেন মরণফাঁদ রূপসায় উপজেলা ইজিবাইক মালিক এবং শ্রমিক সমিতির জরুরী সভা অনুষ্ঠিত আয়ান শর্মা একা নন, পাশে আছেন শত শত সাংবাদিক, চট্টগ্রামে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পরকীয়ার অভিযোগে এক বাসা থেকে বিদ্যালয়েয় আয়া- প্রধান শিক্ষক আটক, আদালতে সোপর্দ সাতক্ষীরায় তেল-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেলা গণসংহতি আন্দোলনের মানববন্ধন

নরসিংদীর, শিবপুরে সড়ক দুর্ঘটনায় নিহত পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন

  • প্রকাশের সময় : সোমবার, ১৫ জানুয়ারী, ২০২৪
  • ৩৮৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মোঃ কামাল হোসেন প্রধান, জেলা প্রতিনিধি নরসিংদী…………………………………

নরসিংদীর শিবপুরে ২০১১ সালের ১৫ জানুয়ারি ঘাশির দিয়া গ্রামে বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট রেজাউল করিম বাসেত এর বাড়ির উঃ পার্শে ঢাকা / সিলেট সড়ক দুর্ঘটনায় নিহত, ১০ পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও দোয়া করেছেন নরসিংদী জেলা পুলিশ।

নিহত পুলিশ সদস্যদের স্মরণে নির্মিত “দৃপ্ত শপথ” স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন, নরসিংদীর পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস), অনির্বাণ চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), এস.এ.এম. ফজল-ই-খুদা, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি),শামসুল আরেফীন, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, কে, এম, শহিদুল ইসলাম সোহাগ, সহকারী পুলিশ সুপার রায়পুরা সার্কেল, আফসান- আল-আলম, সহকারী পুলিশ সুপার,শিবপুর সার্কেল, মোঃ মেসবাহউদ্দিন।শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো: ফরিদ উদ্দিন, বেলাবো থানার অফিসার ইনচার্জ আজিজুর রহমান, বিভিন্ন থানার উপপরিদর্শক (এসআই) সহ আরো অন্যান্য সদস্যবৃন্দ।

এসময় আরো উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাপসী রাবেয়া, উপজেলা সহকারী কমিশনার ভূমি মাহমুদুল হাসান রাসেল , বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট রেজাউল করিম বাসেত।

পুষ্পস্তবক অর্পণ শেষে নিহত পুলিশ সদস্যদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। ২০১১ সালের ১৫ জানুয়ারি কর্তব্যরত অবস্থায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান দেশপ্রেমিক ১০ জন পুলিশ সদস্য। সেদিন নরসিংদী জেলা পুলিশ লাইনে নির্বাচনী ব্রিফিং-এ যোগদানের উদ্দেশ্যে বেলাব থানা থেকে আসার পথে ঢাকা-সিলেট মহাসড়কের ঘাশিরদিয়া গ্রামে বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট রেজাল্ট করিম বাসেত এর বাড়ির উত্তর পাশে ট্রাকের সাথে পুলিশ পিক-আপের মুখোমুখী সংঘর্ষে বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও ইন্সপেক্টর (তদন্ত) সহ ১০ জন পুলিশ সদস্য ঘটনাস্থলেই নিহত হন।

নিহত পুলিশ সদস্যরা হলেন বেলাব থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা ফারুক আহমেদ খান (৪২), ইন্সপেক্টর (তদন্ত) জিয়াউল হক খান (৪০), এসআই কংকন কুমার মন্ডল (৪৬), কনস্টেবল কৃষ্ণকান্ত বর্মণ (৪০), কনস্টেবল রিয়াজ (৩৮), কনস্টেবল বজলু (৩৪), কনস্টেবল মাসুদ পারভেজ (৩৬), কনস্টেবল নারায়ণ চন্দ (৪০), ড্রাইভার রেজাউল করিম (৩৫) ও কনস্টেবল প্রিয়তোষ (৩৬)।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট