1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
নরসিংদীর শিবপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা - দৈনিক সবুজ নগর
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
সর্বশেষ:
 তারেক রহমানের ভারত সফর এখনো অনিশ্চিত—চূড়ান্ত সিদ্ধান্ত কেন হয়নি? নওহাটা পৌরসভার ৫ নং ওয়ার্ডে বিএনপি নেতা শরীফের উঠান বৈঠক সাবেক উপসচিব আবু হেনা মোস্তফা কামালের মৃত্যুতে রাসিক প্রশাসকের শোক কাজলা বড় জামে মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় ও নির্মাণাধীন মসজিদ পরিদর্শনে রাসিক প্রশাসক জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে রাজশাহী সিটি কর্পোরেশন দলের জার্সি উন্মোচন ও বিতরণ সারের বেশি দাম ও অব্যবস্থাপনায় জরিমানা গুনলেন বিসিআইসির ডিলার আশা ও মদিনা ট্রেডার্স চাঁপাইনবাবগঞ্জে দুই কোটি ৩২লাখ টাকার হিরোইন ও মটরসহ আটক ২  নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাসিকের প্রশাসকের শুভেচ্ছা ও অভিনন্দন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত হওয়ায় এ্যাড. রুহুল কবির রিজভীকে রাসিক প্রশাসকের শুভেচ্ছা ও অভিনন্দন বাঘায় ১০ দিনব্যাপী ভিডিপি মৌলিক প্রশিক্ষণ চলমান 

নরসিংদীর শিবপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী, ২০২৪
  • ৩৭৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

জেলা প্রতিনিধি নরসিংদী…………………………………………………….

বৃহস্পতিবার ২৫ জানুয়ারি সকালে, নরসিংদীর ৩ শিবপুর থেকে নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব সিরাজুল ইসলাম মোল্লা এর উপস্থিতিতে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা, উপজেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

শিবপুর উপজেলা নির্বাহী অফিসার শাহ মোঃ সজিব মহোদয়ের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আইন শৃঙ্খলা কমিটির মুখ উপদেষ্টা নরসিংদী ৩ শিবপুর থেকে নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব সিরাজুল ইসলাম মোল্লা, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাপসী রাবেয়া, শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ ফরিদ উদ্দিন , শিবপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহমুদুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোহসিন নাজির,সহ সভাপতি, আজিজুর রহমান ভুলু মাস্টার, আলমগীর হোসেন আঙ্গুর মূধা, শিবপুর উপজেলা আওয়ামী যুবলীগ এর সভাপতি আলহাজ্ব তাইজুল ইসলাম মোল্লা, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক কাদির কিবরিয়া, আলহাজ্ব সিরাজুল ইসলাম মোল্লা এমপি মহোদয়ের ব্যক্তিগত কর্মকর্তা আবুল কালাম আজাদ ,উপজেলা সাংগঠনিক সম্পাদক বিপ্লব চক্রবর্তী, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মাসুদ পারভেজ প্রমুখ।

এছাড়া বিভিন্ন ইউ‌নিয়‌নের চেয়ারম্যানবৃন্দ ও বি‌ভিন্ন দপ্ত‌রের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সংসদ সদস্য আলহাজ্ব সিরাজুল ইসলাম মোল্লা ব্যক্তিগত অফিসে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, শিবপুরে যে কেউ আইন শৃঙ্খলা অবনতি ঘটানোর চেষ্টা করলে তা শক্ত হাতে দমন করা হবে, আপনারা আমাকে সহযোগিতা করবেন, আমি শিবপুরের সকল উন্নয়নমূলক কর্মকান্ড পর্যায়ক্রমে সমাপ্ত করিব ইনশাল্লাহ।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট