1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
নরসিংদীর ঘোড়াশালে একসঙ্গে তিন সন্তানের জন্ম, সুস্থ মা ও নবজাতক - দৈনিক সবুজ নগর
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
সর্বশেষ:
রাজশাহী নগরীতে জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে নির্মম হত্যাকাণ্ড ওকিনাওয়ায় জাপানি নারীকে হত্যা: মার্কিন সেনার গ্রেফতারে ফুঁসছে স্থানীয় বাসিন্দারা, মার্কিন ঘাঁটি সরানোর দাবি জোরালো রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশি নিহত, আইসিইউতে ৪: শামা ওবায়েদ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত: দুর্গাপূজায় সর্বোচ্চ সতর্কতার নির্দেশ মির্জাপুরে ১০০ পিস ইয়াবাসহ ধামরাই উপজেলা ছাত্রদলের সাবেক নেতা ওসমান গনি আটক বাঘায় পদ্মার বুকে ৩ দিনের ঐতিহ্যবাহী নৌকা বাইচ ও মেলা সম্পন্ন, উৎসবে মাতলো হাজারো মানুষ টাঙ্গাইলে মাদকবিরোধী বিশেষ অভিযান: ৭০ পিস ইয়াবাসহ ২৮ জন গ্রেপ্তার টাঙ্গাইলে ব্যাংক থেকে টাকা চুরির সময় দুই নারী আটক, জনতা ধরলে পলায়ন এক সহযোগীর ভোলায় জনবল সংকটে ম্যাটসের শিক্ষা কার্যক্রম ব্যাহত: অনিশ্চয়তায় ৩০ কোটি টাকার প্রকল্প রাজশাহীর বহরমপুর বায়তুল মামুর আহলে হাদিস জামে মসজিদে রাসিক প্রশাসক

নরসিংদীর ঘোড়াশালে একসঙ্গে তিন সন্তানের জন্ম, সুস্থ মা ও নবজাতক

  • প্রকাশের সময় : বুধবার, ১৪ মে, ২০২৫
  • ২০৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ নরসিংদী প্রতিনিধি:  নরসিংদী ঘোড়াশাল পৌরসভার ৪ নং ওয়ার্ড দক্ষিণ পলাশ কাশ্মীরের টেক এলাকায় এক গৃহবধূ একসঙ্গে তিনটি সন্তানের জন্ম দিয়েছেন। বুধবার (১৪ মে) দুপুর ১২টায় ঘোড়াশাল রৌশন জেনারেল প্রাইভেট হাসপাতালে সফল অস্ত্রোপচারের মাধ্যমে এই তিন নবজাতকের জন্ম হয়। তানিয়া আক্তার সুইটি (৩০) নামের এই গৃহবধূ দক্ষিণ পলাশের মো. আনোয়ার হোসেনের স্ত্রী। নবজাতকদের মধ্যে দুটি কন্যা ও একটি ছেলে সন্তান রয়েছে।

জানা গেছে, এর আগেও তানিয়া এক ছেলে সন্তানের মা হয়েছেন, সেটিও সিজারিয়ান অপারেশনের মাধ্যমে জন্মগ্রহণ করেছিল। অপারেশনটি পরিচালনা করেন হাসপাতালের গাইনী সার্জন ডা. তরিকুল আলম শিল্পী।

তিনি জানান, প্রাথমিকভাবে গর্ভে একাধিক সন্তান রয়েছে বিষয়টি জানা যায়নি। হাসপাতালে ভর্তির পর আল্ট্রাসনোগ্রামের মাধ্যমে জানা যায়, গৃহবধূর গর্ভে তিনটি সন্তান রয়েছে। এরপর সফলভাবে অস্ত্রোপচারের মাধ্যমে একে একে তিন নবজাতককে জন্ম দেওয়া হয়। বর্তমানে মা ও তিন সন্তানই সুস্থ রয়েছেন। তবে তাদের আরও দুই দিন পর্যবেক্ষণে রাখা হবে।

হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আফজাল হোসেন মানিক জানান, আজ সকালে প্রসব ব্যথা উঠলে তানিয়াকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। কর্তব্যরত চিকিৎসকরা আল্ট্রাসনোগ্রাম করে নিশ্চিত হন তিনটি সন্তান গর্ভে রয়েছে। এরপর চিকিৎসকরা দক্ষতার সঙ্গে অপারেশন সম্পন্ন করেন।

নবজাতকদের পিতা মো. আনোয়ার হোসেন জানান, “আল্লাহ তায়ালা আমাকে একসঙ্গে তিনটি সন্তানের বাবা বানিয়েছেন, আমি খুবই আনন্দিত ও কৃতজ্ঞ। সবাই আমার সন্তানদের জন্য দোয়া করবেন যেন তারা সুস্থ ও সুন্দরভাবে বড় হতে পারে।” এমন এক আনন্দঘন ঘটনার সাক্ষী হয়ে উঠেছে ঘোড়াশাল রৌশন জেনারেল প্রাইভেট হাসপাতাল। স্থানীয় এলাকাবাসীর মধ্যেও খুশির আমেজ বিরাজ করছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট