1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
নরসিংদীতে সাংবাদিকের বাড়ি ভাঙচুর ও জমি দখল ১ লাখ টাকার ক্ষতি, থানায় মামলা - দৈনিক সবুজ নগর
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
সর্বশেষ:
মাদক উদ্ধারে নওগাঁয় শ্রেষ্ঠ পোরশা থানা: সাফল্য উদযাপনে ‘টিম পোরশা’ মির্জাপুরে জমি নিয়ে বিরোধ: মাপজোক ও সালিশের পরও অমীমাংসিত সীমানা জটিলতা আত্রাইয়ে ৫৪টি মণ্ডপে দুর্গাপূজার আয়োজন: প্রতিমা তৈরিতে দিনরাত ব্যস্ত মৃৎশিল্পীরা রাসিকের ৩ উন্নয়ন প্রকল্পের ৫ পুনঃস্থাপিত ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করলেন ভূমিমন্ত্রী শিবগঞ্জে বিদেশী পিস্তল, গুলি ও ম্যাগাজিন উদ্ধার করল র‍্যাব শিবগঞ্জে পিতাকে ‘মানসিক রোগী’ সাজিয়ে সম্পত্তি দখলের অভিযোগ ছেলের বিরুদ্ধে; পাল্টা দাবি ছেলের কুষ্টিয়ায় দুর্গোৎসবের আগেই মন্দিরে প্রতিমা ভাঙচুর, আতঙ্কে সনাতন ধর্মাবলম্বীরা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব ডিম দিবস ২০২৬ পালিত: বিনামূল্যে ডিম বিতরণ ও শোভাযাত্রা কাগজের চিরকুট’: এক অবিনাশী স্বপ্নের পুনর্জন্ম ও দীর্ঘ সংগ্রামের ফসল রাজশাহীর বাঘায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা শুরু, প্রধান আকর্ষণ লক্ষ টাকার প্রাইজমানি

নরসিংদীতে সাংবাদিকের বাড়ি ভাঙচুর ও জমি দখল ১ লাখ টাকার ক্ষতি, থানায় মামলা

  • প্রকাশের সময় : সোমবার, ৬ জানুয়ারী, ২০২৫
  • ১৯০ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ নরসিংদী প্রতিনিধি: নরসিংদী সদর উপজেলার আলোকবালী ইউনিয়নের খোদাদিলা গ্রামে নরসিংদী সদর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক বাবুল মিয়ার বাড়িতে ভয়াবহ হামলা, ভাঙচুর, জমি দখল ও লুটপাটের ঘটনা ঘটেছে। গত ৫ ডিসেম্বর সকাল আনুমানিক ১১টায় সন্ত্রাসী মহর আলী, শুক্কুর, মান্নান, গোলাপীসহ একদল সশস্ত্র দুর্বৃত্ত দেশীয় অস্ত্র নিয়ে সাংবাদিক বাবুলের বাড়িতে হামলা চালায়। তারা বাবুল মিয়াকে বাড়িতে না পেয়ে নারীদের মারধর করে এবং নগদ অর্থ ও মূল্যবান জিনিসপত্র লুট করে। এছাড়া, বাবুলের ইরি ধানের প্রায় ৩০ শতাংশ জমি নষ্ট করে এবং খোটা দিয়ে জমি দখল করে নেয়। ঘটনার পর সাংবাদিক বাবুল জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল দিলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় আলোকবালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কাইয়ুম সরকার সন্ত্রাসীদের এই হামলার নিন্দা জানিয়ে তাদের আইনের আওতায় আনার দাবি করেছেন। একইসঙ্গে সদর প্রেস ক্লাবের উপদেষ্টা এবিএম আজরাফ টিপু,জয়েন্ট সেক্রেটারি কামাল, প্রচার সম্পাদক মাইনুদ্দিন, দপ্তর সম্পাদক রেজাউল, কেন্দ্রীয় মফস্বল সাংবাদিক ইউনিয়নের সভাপতি আলহাজ্ব সোহেল আহমেদ, ক্রাইম রিপোর্টার্স ইউনিটির উপদেষ্টা নুরুজ্জামান, এবং জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের সমন্বয়ক জাহাঙ্গীর আলমও এই ঘটনায় তীব্র নিন্দা ও দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

সাংবাদিক বাবুল মিয়া জানান, হামলায় তার বাড়ি, মালপত্র ও ধানের জমির প্রায় এক লক্ষ টাকার ক্ষতি হয়েছে। তিনি সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। এ বিষয়ে নরসিংদী মডেল থানার ওসি এমদাদ হোসেন জানান, “আমরা অভিযোগ পেয়েছি। তদন্ত চলছে। সন্ত্রাসীরা যত প্রভাবশালীই হোক, তাদের ছাড় দেওয়া হবে না। অভিযোগটি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।” পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ভাঙচুরের সত্যতা পেয়েছে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট