1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
নড়াইলের কালিয়া উপজেলায়  প্রচারনায় ব্যস্ত সময় পার করছেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী এ্যাড:  কায়েস - দৈনিক সবুজ নগর
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
সর্বশেষ:
ভোলায় জনবল সংকটে ম্যাটসের শিক্ষা কার্যক্রম ব্যাহত: অনিশ্চয়তায় ৩০ কোটি টাকার প্রকল্প রাজশাহীর বহরমপুর বায়তুল মামুর আহলে হাদিস জামে মসজিদে রাসিক প্রশাসক শিবগঞ্জে রাতের অন্ধকারে ৮টি কাটিমন আম গাছ কেটে ফেলার অভিযোগ স্বাস্থ্য খাতে জনবল সংকট নিরসনে ৫ হাজার চিকিৎসক নিয়োগের কাজ চলছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী শিবগঞ্জে সারের জন্য কৃষকদের রাতজাগা দুর্ভোগ: সিন্ডিকেট নাকি গুজবের গুঞ্জন? রাজশাহী মহানগরীর ৮৫টি পূজামণ্ডপে ১৭ লাখ টাকা অনুদান দিল রাসিক চট্টগ্রাম ওপেন তায়কোয়ানডোতে রাজশাহীর একচ্ছত্র আধিপত্য, জিতল ১২ পদকচট্টগ্রাম ওপেন তায়কোয়ানডোতে রাজশাহীর একচ্ছত্র আধিপত্য, জিতল ১২ পদক নরসিংদীর শিবপুরে ১৯৮ বোতল ফেনসিডিল ও প্রাইভেটকারসহ আটক ১, পলাতক ৩ কালীগঞ্জে ব্যবসায়ীদের উদ্যোগে ফুটবল ফাইনাল অনুষ্ঠিত: সবুজ দলকে হারিয়ে লাল দল চ্যাম্পিয়ন চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু পরিস্থিতির অবনতি: পৌরসভাকে রেড জোন ঘোষণার দাবি

নড়াইলের কালিয়া উপজেলায়  প্রচারনায় ব্যস্ত সময় পার করছেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী এ্যাড:  কায়েস

  • প্রকাশের সময় : বুধবার, ২৭ মার্চ, ২০২৪
  • ৩২৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

# গোলাম রব্বানী, স্টাফ রিপোর্টার……………………………………………………

নড়াইলের কালিয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদ প্রার্থী এ্যাড: মাহমুদুল হাসান কায়েস বিভিন্ন ইউনিয়নের সর্বত্র মাঠ চষে বেড়াচ্ছেন।দিন-রাত প্রতিটি পাড়া-মহল্লায়,হাট- বাজারে গণসংযোগ নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পাড় করছেন। তিনি নির্বাচনী এলাকায় সাধারণ ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

নড়াইল জেলা আওয়ামীলীগের সদস্য ও কলাবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান দীর্ঘ দিন যাবত স্বনাম সাথে পরিচালনা করে আসছেন এবং গরীব দুখী মানুষের পাশে থেকে সহযোগীতা করছেন। এ সময় তিনি বর্তমান সরকারে উন্নয়ন কর্মকাণ্ড, উপজেলা পরিষদের আগামী উন্নয়ন ভাবনা ও পরিকল্পনার চিত্র তুলে ধরছেন। এ ধরনের গণসংযোগের ফলে প্রতিটি এলাকায় উৎসবের আমেজ বিরাজ করছে। তিনি উপজেলার বড়নাল ইলিয়াছাবাদ ও বাঐসোনা ইউনিয়নের প্রতিটি গ্রাম,পাড়া-মহল্লায় নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

চেয়ারম্যান প্রার্থী এ্যাড: মাহমুদুল হাসান কায়েস বলেন, উপজেলা পরিষদ হচ্ছে জনগনের উন্নয়নের কেন্দ্রবিন্দু। ফলে বর্তমান সরকারে উন্নয়নের সব কার্যক্রম উপজেলা ভিত্তিক হলে জনগণ উপকৃত হবে। সৎ আর্দশ মানুষ নির্বাচিত হলে জনগণ ভালো সেবা পাবে। তাই জনগণের কল্যাণে কাজ করতে উন্নয়নের ধারাবাহিকতা সচল রাখতে এবং মাদক-দূর্নীতিমুক্ত করার অঙ্গীকার নিয়ে আমার পথচলা।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট