1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
সর্বশেষ:
শিবগঞ্জে যুবকের পায়ু পথ থেকে ৫৪ লাখ টাকার স্বর্ণের বার উদ্ধার করেছে বিজিবি রাজশাহীর বিসিকে বিএসটিআই’র লাইসেন্সবিহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বাঘায় কৃত্রিম সংকট তৈরি করে জ্বালানি তেল বিক্রি,ভ্রাম্যমান আদালতে জরিমানা, সুলভ মূল্যে তেল নিতে ভোক্তাদের ভিড় বাগমারা প্রেসক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পঞ্চগড় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP), ক্লাইমেট রেজিলিয়েন্ট অ্যাকশন প্ল্যান (CRAP) শীর্ষক কর্মশালা ​আতিথেয়তা, সংবর্ধনা ও ফুলের মালা: একটি ভারসাম্যপূর্ণ পর্যালোচনা শিবগঞ্জে বিপুল পরিমান নেশার ট্যাবলেট ও ফেনসিডিল সহ আটক ১ শিবগঞ্জে স্বামীর হাতে স্ত্রী খুন, টয়লেটের সেপটি ট্যাংক থেকে  লাশ উদ্ধার ,পাষান্ড স্বামী গ্রেফতার শিবগঞ্জে সেপটিক ট্যাংক থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার রূপসায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে লিফলেট বিতরন, র‍্যালি ও মহড়া অনুষ্ঠিত

নওগাঁ-২ আসনে ৩ টি বৈধ ও ৬ মনোনয়ন বাতিল ঘোষণা

  • প্রকাশের সময় : সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩
  • ২১৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মাসুদ রানা, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি………………………………………..

নওগাঁর পত্নীতলা ও ধামইরহাট উপজেলা নিয়ে গঠিত সংসদীয় আসন ৪৭ নওগাঁ-২ আসন। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে এই আসনে ৯ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেন। সোমবার সকাল ১০ টায় নওগাঁ জেলা প্রশাসকের কার্যালয়, জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো.গোলাম মওলা প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধ ও বাতিল মনোনয়ন প্রার্থীদের নাম ঘোষণা করেন বৈধ প্রার্থী হিসেবে রয়েছেন বাংলাদেশ আ’লীগ মনোনীত সাবেক হুইপ বর্তমান এমপি এ্যাড. মো.শহীদুজ্জামান সরকার, জাতীয় পার্টির জেলা কমিটির সভাপতি এ্যাড. মো.তোফাজ্জল হোসেন ও জাকের পার্টির প্রার্থী এস.জে.এম রেজুয়ান ফারুক।

এছাড়াও তথ্য গড়মিলসহ অন্যান্য বিষয়ে ত্রুটি থাকায় ৬ জন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন। বাতিলকৃত প্রার্থীরা হলেন- জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, পত্নীতলা উপজেলা আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক নজিপুর পৌরসভার সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা মো.আমিনুল হক, জেলা আ’লীগের কার্যনির্বাহী কমিটির সাবেক সদস্য ড.ইঞ্জিনিয়ার মো.আখতারুল আলম, সাবেক ইউপি চেয়ারম্যান এ্যাড.মো.আইয়ুব হোসেন, ধামইরহাট পৌর আ’লীগ নেতা মো.আজিজার রহমান, মো. মেসবাহুল আলম ও কাজল চন্দ্র দাস।

এদিকে বাতিল হওয়া স্বতন্ত্র প্রার্থীদের অনেকেই জানান, তারা মনোনয়ন পত্র বাতিলের বিরুদ্ধে আপীল করবেন। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, আগামী ১৭ ডিসেম্বর মনোনয় পত্র প্রত্যাহারের শেষ দিন রয়েছে আর প্রতীক বরাদ্দ হবে আগামী ১৮ ডিসেম্বর।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট