1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
সর্বশেষ:
শিবগঞ্জে যুবকের পায়ু পথ থেকে ৫৪ লাখ টাকার স্বর্ণের বার উদ্ধার করেছে বিজিবি রাজশাহীর বিসিকে বিএসটিআই’র লাইসেন্সবিহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বাঘায় কৃত্রিম সংকট তৈরি করে জ্বালানি তেল বিক্রি,ভ্রাম্যমান আদালতে জরিমানা, সুলভ মূল্যে তেল নিতে ভোক্তাদের ভিড় বাগমারা প্রেসক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পঞ্চগড় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP), ক্লাইমেট রেজিলিয়েন্ট অ্যাকশন প্ল্যান (CRAP) শীর্ষক কর্মশালা ​আতিথেয়তা, সংবর্ধনা ও ফুলের মালা: একটি ভারসাম্যপূর্ণ পর্যালোচনা শিবগঞ্জে বিপুল পরিমান নেশার ট্যাবলেট ও ফেনসিডিল সহ আটক ১ শিবগঞ্জে স্বামীর হাতে স্ত্রী খুন, টয়লেটের সেপটি ট্যাংক থেকে  লাশ উদ্ধার ,পাষান্ড স্বামী গ্রেফতার শিবগঞ্জে সেপটিক ট্যাংক থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার রূপসায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে লিফলেট বিতরন, র‍্যালি ও মহড়া অনুষ্ঠিত

নওগাঁর সাপাহারে আম চত্বর স্থাপন এর নির্মানাধীন কাজ পরিদর্শন করলেন উপজেলা নির্বাহী অফিসার

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ মে, ২০২৩
  • ৩৬০ বার এই সংবাদটি পড়া হয়েছে

# সাপাহার (নওগাঁ) প্রতিনিধি……………………………………………….

আমের নতুন রাজধানী খ্যাত নওগাঁর সাপাহারে হতে যাচ্ছে আম চত্বর। যার নির্মানাধীন কাজ ইতিমধ্যে শুরু করে দিয়েছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার বিকেলে উপজেলা পরিষদ কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন মেইন রাস্তার পাশে আম চত্বরের নির্মাণাধীন কাজ পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুন।

 

সাপাহার উপজেলা ইতিমধ্যেই সারাদেশে আমের রাজধানী হিসেবে পরিচিতি লাভ করেছে।এই উপজেলার আম বাজার হতে প্রতি বছরে প্রায় দেড় হাজার কোটি টাকার আম বানিজ্য হয়। নানান জাতের আম বাগানে পরিপূর্ণ এলাকার মাঠগুলো। সারি সারি আমবাগানের প্রায় প্রতিটি গাছেই ঝুলে আছে নানান জাতের আম। যার মধ্যে উল্লেখযোগ্য গুটি, আশ্বিনা, গোপালভোগ, হিমসাগর, আম্রপালী, হাড়িভাঙ্গা,খিরসাপাত, কাটিমন সহ নানান প্রজাতির আম। এই উপজেলা কে আমের রাজধানী হিসেবে রূপদান ও স্মৃতি বিজড়িত ফলক আম চত্বরের এই প্রথম উদ্বেগ গ্রহণ করেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুন।

 

পরিদর্শনের সময় সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল মান্নান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের কম্পিউটার কাম অপারেটর আবুল কাশেম, সাংবাদিক হাফিজুল হক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট