1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
নওগাঁর মান্দায় বেপরোয়া গতির মোটরবাইক দুর্ঘটনায় দু’ আরোহী নিহত - দৈনিক সবুজ নগর
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ:
যন্তর মন্তরে ককরোচদের নাটকীয় ঝটিকা অভিযান: রাঙ্কা-সৌরভসহ ১৪ জন আটক, পটনায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ নিউ ইয়র্ক বিমানবন্দরে তীব্র বিক্ষোভের মুখে ড. মুহাম্মদ ইউনূস: ‘সন্ত্রাসবাদী’ স্লোগান ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ঢাকার বজ্রপাত প্রতিরোধ ও পরিবেশ রক্ষায় আত্রাইয়ে আনসার-ভিডিপির উদ্যোগে ১ হাজার তাল বীজ রোপণ আত্রাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, ৫৪টি পূজামণ্ডপে দুর্গাপূজার সুসংগঠিত প্রস্তুতি রাজশাহীতে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা ও অভ্যর্থনা জানালেন রাসিক প্রশাসক আত্রাইয়ে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে বিশেষ প্রস্তুতি সভা অনুষ্ঠিত শিবগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, সচেতনতা বৃদ্ধির আহ্বান কুষ্টিয়ায় সাহেব আলী হত্যা মামলায় ১২ জনের যাবজ্জীবন কারাদণ্ড, ৭ জন খালাস কুষ্টিয়ায় নিখোঁজের ৬ দিন পর ঢাকা থেকে চার কিশোরী উদ্ধার, চাঞ্চল্যকর তথ্য প্রকাশ বাঘায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত

নওগাঁর মান্দায় বেপরোয়া গতির মোটরবাইক দুর্ঘটনায় দু’ আরোহী নিহত

  • প্রকাশের সময় : বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৭৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

# আল আমিন স্বাধীন, মান্দা (নওগাঁ) প্রতিনিধি……………………………………….

নওগাঁর মান্দায় বেপরোয়া গতির একটি মোটরবাইক দুর্ঘটনার শিকার হয়ে দুই আরোহী নিহত হয়েছেন। আজ বুধবার সকাল ১০টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের বিজয়পুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার চৌমহনী এলাকার আবু মুসার ছেলে রবিউল ইসলাম (২২) ও নাটোরের লালপুর উপজেলার হাজিরহাট ভবানীপুর এলাকার লিটন মিয়ার ছেলে আরিয়ান খান রকি (২৫)।

বিষয়টি নিশ্চিত করে মান্দা থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল গণি বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করে হেফাজতে নেওয়া হয়েছে। তাঁদের পরিবারের লোকজন এখনো থানায় এসে পৌঁছায়নি। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বেপরোয়া গতিতে দুটি মোটরসাইকেল রাজশাহীর দিক থেকে নওগাঁর দিকে যাচ্ছিল। এর মধ্যে একটি বাইক নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা চার্জারভ্যানের পেছনের দিকে ধাক্কা লাগে। এতে ওই বাইকে থাকা দুই যুবক গুরুতর জখম হন। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

মান্দা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আব্দুল মালেক বলেন, আহত আরিয়ান খান রকি হাসপাতালে নেওয়ার আগে ও রবিউল ইসলাম জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট