1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
নওগাঁর মান্দায় বিদ্যুৎপৃষ্ট হয়ে যুবকের মৃত্যু - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
সর্বশেষ:
মির্জাপুরে প্রশাসনের নির্দেশ অমান্য করে ঘর নির্মাণ, বৈধতা নিয়ে প্রশ্ন রাজশাহীতে মশাল মিছিলের পর শিশুসহ আটক ১৫ জন জেলহাজতে সাতক্ষীরা আদালতে ককটেল বিস্ফোরণ, আদালতপাড়ায় আতঙ্ক রাজশাহীর পবা ভূমি অফিসে বোমা হামলা ও খড়খড়ি বিদ্যুৎ কেন্দ্রে হামলার চেষ্টা রাসিক প্রশাসকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালক চারঘাটে ৫০ গ্রাম হেরোইনসহ দুইজন গ্রেপ্তার মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে রাজশাহীতে শীতবস্ত্র বিতরণ ৪০ লাখ টাকায় ৯৮ শতাংশ জমি কিনে খেলার মাঠ গড়ছেন মির্জাপুরের কামারপাড়াবাসী ৫৩ বিজিবির পৃথক অভিযানে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় মদ ও গরু জব্দ সারিয়াকান্দি উপজেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

নওগাঁর মান্দায় বিদ্যুৎপৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

  • প্রকাশের সময় : শনিবার, ২ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩২০ বার এই সংবাদটি পড়া হয়েছে

# আল আমিন স্বাধীন, মান্দা (নওগাঁ) থেকে………………………………….

নওগাঁর মান্দায় বিদ্যুৎপৃষ্ট হয়ে খোকন হোসেন (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ শনিবার (২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার কুসুম্বা ইউনিয়নের চককুসুম্বা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত খোকন হোসেন চককুসুম্বা গ্রামের সাহাবুদ্দীন মন্ডল ওরফে সাবুর ছেলে। পেশায় তিনি গরু ব্যবসায়ী ছিলেন।

নিহতের বাবা সাহাবুদ্দীন মন্ডল জানান, বাড়ির তারা-টু নলক‚পের সমস্যা হওয়ায় ছেলে খোকন হোসেন সেটি মেরামতের কাজ করছিল। এক পর্যায়ে লোহার রড তোলার সময় অসাবধানবশত সেটি বিদ্যুতের মেইন তারে গিয়ে পড়ে। স্থানীয় লোকজন ছেলে খোকনকে উদ্ধার করে মান্দা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী বলেন, অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে নিহত খোকনের লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট