1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
নওগাঁর মান্দায় সড়ক দূর্ঘটনায় আহত স্কুলছাত্রের মৃত্যু - দৈনিক সবুজ নগর
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
সর্বশেষ:
যন্তর মন্তরে ককরোচদের নাটকীয় ঝটিকা অভিযান: রাঙ্কা-সৌরভসহ ১৪ জন আটক, পটনায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ নিউ ইয়র্ক বিমানবন্দরে তীব্র বিক্ষোভের মুখে ড. মুহাম্মদ ইউনূস: ‘সন্ত্রাসবাদী’ স্লোগান ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ঢাকার বজ্রপাত প্রতিরোধ ও পরিবেশ রক্ষায় আত্রাইয়ে আনসার-ভিডিপির উদ্যোগে ১ হাজার তাল বীজ রোপণ আত্রাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, ৫৪টি পূজামণ্ডপে দুর্গাপূজার সুসংগঠিত প্রস্তুতি রাজশাহীতে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা ও অভ্যর্থনা জানালেন রাসিক প্রশাসক আত্রাইয়ে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে বিশেষ প্রস্তুতি সভা অনুষ্ঠিত শিবগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, সচেতনতা বৃদ্ধির আহ্বান কুষ্টিয়ায় সাহেব আলী হত্যা মামলায় ১২ জনের যাবজ্জীবন কারাদণ্ড, ৭ জন খালাস কুষ্টিয়ায় নিখোঁজের ৬ দিন পর ঢাকা থেকে চার কিশোরী উদ্ধার, চাঞ্চল্যকর তথ্য প্রকাশ বাঘায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত

নওগাঁর মান্দায় সড়ক দূর্ঘটনায় আহত স্কুলছাত্রের মৃত্যু

  • প্রকাশের সময় : বুধবার, ৩০ আগস্ট, ২০২৩
  • ৩০১ বার এই সংবাদটি পড়া হয়েছে

আল আমিন স্বাধীন, মান্দা (নওগাঁ) প্রতিনিধি……………………………………………

নওগাঁর মান্দায় মোটরবাইকের ধাক্কায় গুরুতর আহত স্কুলছাত্র জুবায়ের হোসেন (৮) মারা গেছে। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

নিহত জুবায়ের হোসেন উপজেলার চকমনসুব গ্রামের জসিম উদ্দিন শাহের ছেলে ও নবগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। গত রোববার সকালে স্কুলগেট সংলগ্ন রাস্তায় মোটরবাইকের ধাক্কায় সে গুরুতর আহত হয়েছিল।

নিহতের বাবা জসিম উদ্দিন জানান, দ্বিতীয় সাময়িক পরীক্ষা দেওয়ার জন্য ছেলে জুবায়ের হোসেন রোববার সকাল ৯টার দিকে স্কুলের উদ্দেশ্যে বাড়ি থেকে রেবিয়ে যায় ।এর কিছু পরে জানতে পারি মোটরবাইকের ধাক্কায় জুবায়ের আহত হয়েছে। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান চিকিৎসকেরা।

জসিম উদ্দিন আরও বলেন, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে ছেলে জুবায়ের হোসেন মারা যায়।

নবগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোমেন্দ্রনাথ হাজরা বলেন, ‘স্কুলে দ্বিতীয় সাময়িক পরীক্ষা চলছে। এ কারণে শিক্ষকেরা সবাই ব্যস্ত ছিলেন। এসময় জানতে পারি শিক্ষার্থী জুবায়েরকে মোটরবাইকে ধাক্কা দিয়েছে।এতে শিক্ষার্থী জুবায়ের ও মোটরবাইকের আরোহী বেসরকারী সংস্থা জাগরনী চক্র ফাউণ্ডেশনের মাঠকর্মী নিজামুল হক (৩৫) আহত হয়েছে। তাদের উদ্ধার করে মান্দা হাসপাতালে ভর্তি করা হয়।

এ প্রসঙ্গে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী বলেন, বিষয়টি জেনেছি। ঘটনায় এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট