1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
রবিবার, ২১ জুন ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
সর্বশেষ:
বহড়া গ্রামে বৃদ্ধা মাকে মারধরের অভিযোগ নিয়ে বিতর্ক, সুষ্ঠু তদন্তের দাবি গোদাগাড়ীতে ১ হাজার ৮৫৩ শিক্ষার্থীর মাঝে ৯ হাজার ২৬৫টি গাছের চারা বিতরণ শিবগঞ্জে কাঁকড়া ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে আম ব্যবসায়ী নিহত  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় ট্রাকের যন্ত্রাংশসহ ১ জনকে আটক বদরগঞ্জে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত রাজশাহী তায়কোয়ানডো দোজাং এর আয়োজনে ২৬তম বেল্ট বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হলো গোদাগাড়ীতে অবৈধভাবে মাটি কাটার দায়ে যুবককে ৫০ হাজার টাকা জরিমানা রাজমিস্ত্রির কাজের প্রলোভন, রাশিয়ার যুদ্ধক্ষেত্রে শিবগঞ্জের ওয়াসিম বাঘায় ভাঙা রাস্তার উঁচু ব্রিজে আম নিয়ে উঠতে গিয়ে ভ্যান উল্টে চালক নিহত, এলাকাবাসীর রাস্তা মেরামতের দাবি রাজশাহীতে রেস্তোরাঁয় ভাঙচুর বোমার বিস্ফোরণ ও লুটপাট, প্রতিবাদে মানববন্ধন

নওগাঁর মান্দায় নিজ অর্থে ৫’শত চারা গাছ রোপণ করলেন এসএম জীবন 

  • প্রকাশের সময় : রবিবার, ২০ আগস্ট, ২০২৩
  • ২১৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

মান্দা (নওগাঁ) প্রতিনিধি…………………………………………………………

নওগাঁর মান্দায় গ্রামীণ কাঁচা রাস্তার দুধারে ব্যক্তিগত উদ্যোগে বিভিন্ন প্রজাতির ৫০০ গাছের চারা রোপণ করা হয়েছে। আজ রোববার সকালে সাবাই বাজারের ব্রিজ সংলগ্ন এলাকা থেকে চৌজা ব্রিজ পর্যন্ত দুই কিলোমিটার রাস্তায় এসব চারা রোপণ করা হয়।

উপজেলার তেঁতুলিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি এসএম ইমরান হোসেন জীবনের অর্থায়নে একদল উদ্যোমী তরুণ কাঁচা রাস্তাটিতে মেহগনি, ইউক্যালিপটাসসহ বিভিন্ন ফুল গাছের চারা রোপণ করেন।

এ প্রসঙ্গে এসএম ইমরান হোসেন জীবন বলেন, সাবাই হাটের ব্রিজ থেকে চৌজা ব্রিজ পর্যন্ত দুই কিলোমিটার রাস্তায় কোনো গাছপালা নেই। এ কারণে রাস্তাটি খাঁ খাঁ করে। প্রচন্ড রোদ মাথায় নিয়ে এই রাস্তা দিয়ে প্রতিদিন কয়েক হাজার লোকজন চলাচল করেন।

ইমরান হোসেন জীবন আরও বলেন, ইচ্ছে থাকলেও ছায়া না থাকায় পথচারীরা বিশ্রাম নিতে পারেন না। এ অবস্থায় সৌন্দর্য বৃদ্ধি ও চলাচলরত মানুষের কথা ভেবেই রাস্তাটিতে বনায়ন করা হচ্ছে।

বনায়ন কাজে স্থানীয় মাসুদ রানা, মিনজাহ হোসেন, রিপন কুমার, জামরুল হোসেন বুলেটসহ কয়েকজন উদ্যোমী তরুণ অংশ নেয়।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট