1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
নওগাঁর বদলগাছীতে মাথা ন্যাড়া করে ঘোল ঢেলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর গৃহবধূকে শুদ্ধ ! - দৈনিক সবুজ নগর
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
সর্বশেষ:
রাসিক প্রশাসকের প্রতিশ্রুতির বাস্তবায়ন: অবশেষে সম্পন্ন হেতেমখাঁ-বর্ণালী সড়কের সংস্কার ও উন্নয়ন কাজ শিবগঞ্জে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে তুলা ব্যবসায়ী নিহত নাচোলে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে প্রধান শিক্ষকদের সমন্বয় সভা অনুষ্ঠিত, ৮৮টি বিদ্যালয়ে ফুটবল বিতরণ যন্তর মন্তরে ককরোচদের নাটকীয় ঝটিকা অভিযান: রাঙ্কা-সৌরভসহ ১৪ জন আটক, পটনায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ নিউ ইয়র্ক বিমানবন্দরে তীব্র বিক্ষোভের মুখে ড. মুহাম্মদ ইউনূস: ‘সন্ত্রাসবাদী’ স্লোগান ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ঢাকার বজ্রপাত প্রতিরোধ ও পরিবেশ রক্ষায় আত্রাইয়ে আনসার-ভিডিপির উদ্যোগে ১ হাজার তাল বীজ রোপণ আত্রাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, ৫৪টি পূজামণ্ডপে দুর্গাপূজার সুসংগঠিত প্রস্তুতি রাজশাহীতে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা ও অভ্যর্থনা জানালেন রাসিক প্রশাসক আত্রাইয়ে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে বিশেষ প্রস্তুতি সভা অনুষ্ঠিত শিবগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, সচেতনতা বৃদ্ধির আহ্বান

নওগাঁর বদলগাছীতে মাথা ন্যাড়া করে ঘোল ঢেলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর গৃহবধূকে শুদ্ধ !

  • প্রকাশের সময় : সোমবার, ২৮ আগস্ট, ২০২৩
  • ২৪৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

মো মিঠু হাসান, বদলগাছী, নওগাঁ…………………………………………………

নওগাঁর বদলগাছি উপজেলার মথুরাপুর ইউনিয়নের একটি গ্রামে  অনৈতিক সম্পর্কের অভিযোগ তুলে  ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর এক গৃহবধূর  মাথা ন্যাড়া করে তাঁর  মাথায় ঘোল ঢেলে শুদ্ধ করার  অভিযোগ উঠেছে। ওই গ্রামের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সমাজপতিরা এ কাজটি করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

আজ সোমবার সকাল নয়টার দিকে  ওই গৃহবধুর বাড়ির আঙিনায়  মাথা ন্যাড়া ও মাথায় ঘোল ঢেলে শুদ্ধ করার এ ঘটনা ঘটে। বিপুলসংখ্যক উৎসুক লোকজন  ঘটনার সময় সেখানে উপস্থিত ছিলেন। সমাজপতিদের কাউকে গ্রামে গিয়ে পাওয়া যায়নি। ওই গৃহবধূর  প্রতিবেশী নারীদের দাবি একই গ্রামের মুসলিম যুবকের সঙ্গে গৃহবধূর অনৈতিক সর্ম্পক ছিল।  গৃহবধূর মাথা ন্যাড়া করে ঘোল ঢেলে শুদ্ধ করা হয়েছে। গৃহবধূর স্বামীর সম্মতিতে সমাজপতিরা  এ কাজটি করেছেন।

দুপুরে ওই গৃহবধূর বাড়িতে গিয়ে দেখা গেছে, গৃহবধূ শাড়ীর আঁচল দিয়ে মাথা ঢেকে রেখেছেন।  প্রতিবেশী নারীরা গৃহবধূকে ঘর থেকে বের হতে দিচ্ছেন না। ওই গৃহবধূ বলেন, আমার সঙ্গে কারো অনৈতিক সর্ম্পক ছিলো না । সমাজপতিরা আমার মাথা ন্যাড়া দিয়ে ঘোল ঢেলে দিয়েছেন। কারও বিরুদ্ধে আমার অভিযোগ নেই।

প্রতিবেশী ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নারীরা জানান, ওই গৃহবধূ দুই সন্তানের জননী। গ্রামের কমল হোসেনে নামে বিবাহিত মুসলমান যুবকের সঙ্গে তাঁর পরকীয়ায় সম্পর্ক ছিল। ১০/১২ দিন  আগে নিজ বাড়িতে অনৈতিক সর্ম্পক করার সময় ঐ গৃহবধূকে তাঁর স্বামী হাতেনাতে ধরে ফেলেন। এরপর গৃহবধূ তাঁর বাবার বাড়িতে চলে যান। গত শনিবার গৃহবধূ তাঁর বাবার বাড়ি থেকে স্বামীর বাড়িতে চলে আসেন। গৃহবধূকে শুদ্ধ করে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

সোমবার সকাল নয়টার দিকে গ্রামের লোকজনের উপস্থিতিতে গৃহবধূর বাড়ির আঙিনায় তাঁকে শুদ্ধ করার আয়োজন করা হয়। নাপিত ডেকে এনে গৃহবধূর মাথা ন্যাড়া করার পর মাথায় ঘোল ঢেলে দেওয়া হয়। ওই গৃহবধূ ও তাঁর স্বামীর সম্মতিতে এ কাজ করা হয়েছে।

প্রতিবেশী ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর  এক নারী বলেন, শুদ্ধ করার সময় গ্রামের  উৎসুক লোকজন উপস্থিত ছিলেন। শুদ্ধ করার রীতি আমাদের ধর্মে আছে। এছাড়া গৃহবধূ ও তাঁর স্বামী এ কাজে কোনো আপত্তি জানায়নি।

হিন্দুধর্মালম্বী গোবিন্দ সাহা (৭৫) বলেন, আমার বয়সে আমাদের গ্রামে আগে কখনো মাথা ন্যাড়া করে ঘোল ঢেলে শুদ্ধ করার ঘটনা ঘটেনি। অনৈতিক সর্ম্পকের অভিযোগ তুলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর এক গৃহবধূকে মাথা ন্যাড়া করে ঘোল ঢেলে শুদ্ধ করা হয়েছে। ওই গৃহবধূ প্রতিহিংসার শিকার বলে মনে হচ্ছে।

মথুরাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ রানা বলেন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর গৃহবধূকে মাথা ন্যাড়া করে মাথায় ঘোল ঢেলে দেওয়ার ঘটনা আমার জানা নেই।  বদলগাছি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাঃ আতিয়ার রহমান সোমবার বিকেল সাড়ে পাঁচটায় বলেন,  আমি ঘটনা শুনেছি। কি কারণে ঘটনাটি ঘটল তা জানতে পুলিশ পাঠানো হবে। #

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট