1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
নওগাঁর বদলগাছীতে প্রাথমিক শিক্ষা কর্মকর্তার যোগসাজশে গাছ এবং ভবন নিলামে ব্যাপক অনিয়ম - দৈনিক সবুজ নগর
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
সর্বশেষ:
 তারেক রহমানের ভারত সফর এখনো অনিশ্চিত—চূড়ান্ত সিদ্ধান্ত কেন হয়নি? নওহাটা পৌরসভার ৫ নং ওয়ার্ডে বিএনপি নেতা শরীফের উঠান বৈঠক সাবেক উপসচিব আবু হেনা মোস্তফা কামালের মৃত্যুতে রাসিক প্রশাসকের শোক কাজলা বড় জামে মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় ও নির্মাণাধীন মসজিদ পরিদর্শনে রাসিক প্রশাসক জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে রাজশাহী সিটি কর্পোরেশন দলের জার্সি উন্মোচন ও বিতরণ সারের বেশি দাম ও অব্যবস্থাপনায় জরিমানা গুনলেন বিসিআইসির ডিলার আশা ও মদিনা ট্রেডার্স চাঁপাইনবাবগঞ্জে দুই কোটি ৩২লাখ টাকার হিরোইন ও মটরসহ আটক ২  নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাসিকের প্রশাসকের শুভেচ্ছা ও অভিনন্দন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত হওয়ায় এ্যাড. রুহুল কবির রিজভীকে রাসিক প্রশাসকের শুভেচ্ছা ও অভিনন্দন বাঘায় ১০ দিনব্যাপী ভিডিপি মৌলিক প্রশিক্ষণ চলমান 

নওগাঁর বদলগাছীতে প্রাথমিক শিক্ষা কর্মকর্তার যোগসাজশে গাছ এবং ভবন নিলামে ব্যাপক অনিয়ম

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০২৩
  • ২৯২ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মো মিঠু হাসান,বদলগাছী, নওগাঁ………………………………………………

নওগাঁর বদলগাছীতে চারটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুটি পুরাতন ভবন এবং পাঁচটি গাছ নিলামে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে।

উপজেলা শিক্ষা কর্মকর্তার যোগসাজশে ৫ লাখ টাকার মালামাল গোপনে মাত্র ১ লাখ ১২ হাজার ৭০০ টাকায় বিক্রি হয় বলে অভিযোগ উঠেছে। পুরাতন ভবন এবং গাছ নিলামের বিষয়টি কোন প্রকার মাইকিং বা নোটিশ ছাড়া করায় জনমনে আলোচনা সমালোচনার ঝড় বইছে।

গোপনীয় সুত্রে জানা যায় যে, সোমবার সকাল ১১ টায়  তেতুলিয়া,কোলা ১২ টায়, বিষ্ণেপুর দুপুর ২ টায় এবং সেনপাড়া ৩:৩০ মিনিটে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুরাতন ভবন এবং গাছ প্রকাশ্যে নিলাম আহ্বান করা হয়। কিন্তু নিলাম আহ্বানের আগে কোন প্রকার প্রচার-প্রচারণা নোটিশ মাইকিং ছাড়াই স্থানীয় সরকার বিভাগের বদলগাছী উপজেলায় চারটি স্কুলে পুরাতন ভবন ও গাছ নিলাম করা হয়।

ইউএনও অফিস এবং প্রাথমিক শিক্ষা অফিসের নোটিশ বোর্ডে কোন নোটিশ টাঙানো দেখতে পাওয়া যায় নি। সরেজমিনে স্কুলে গিয়েও নোটিশ এবং মাইকিং ছাড়া চারটি স্কুলের গাছ এবং ভবন নিলামে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক  মো জাহিদ হোসেন এবং কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাখাওয়াত, মস্তফা, এবং প্রদীপ কে দেওয়া হয়।

রব্বানী নামে কোলা ইউনিয়নের জৈনক ব্যক্তি বলেন উপজেলার চারটি সরকারি স্কুলের পুরাতন ভবন এবং গাছ ওপেন নিলাম আগাম প্রচার-প্রচারণা ছাড়াই ৫ লাখ টাকার মালামাল গোপনে মাত্র ১ লাখ ১২ হাজার ৭০০ টাকায় বিক্রয়ের নিলাম ডাক সম্পন্ন করা হয়েছে। আমিও নিলামে অংশগ্রহণ করতে চেয়েছিলাম। তবে ছাত্রলীগের ছেলেদের বাঁধার মুখে নিলামে অংশগ্রহণ করতে পারিনি। পরে অবশ্য শিক্ষা কর্মকর্তা আমার নাম দেওয়ার চেষ্টা করেও ব্যর্থ হয়েছে।

ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো জাহিদ হোসেন এবং কলেজ শাখার ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাখাওয়াত অনিয়মের কথা অস্বীকার করে জানান,  কাজ না পেয়ে মিথ্যা অভিযোগ তুলছে একদল লোক। নিলামে কোনো অনিয়ম হয়নি।

তেতুলিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো মাহবুব আলম বলেন, আমি মসজিদের মাইকে ভবন নিলামের বিষয়টি সকল কে জানিয়েছি। তবে নোটিশ টাঙানো হয়নি। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো আমিনুল ইসলাম কে  নোটিশ এবং মাইকিং ছাড়া গাছ এবং ভবন নিলামের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, নোটিশ টাঙানো হয়নি। তবে নোটিশ টাঙ্গানোর কথা প্রতিটি স্কুলের শিক্ষকদের বলা আছে, আমার জানা মতে মসজিদের মাইকে সবাই কে জানিয়ে দেওয়া আছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ আলপনা ইয়াছমিন  জানান, নোটিশ আমি পেয়েছি। কেন নোটিশ টাঙানো হলো না বিষয়টি আমি দেখছি।তবে নিলাম ফেয়ার হচ্ছে কিনা সেটা দেখেন। অনিয়ম হলে ব্যবস্থা নেওয়া হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট