1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
নওগাঁর বদলগাছিতে পরকীয়ার অপবাদ দিয়ে  নৃ-গোষ্ঠীর গৃহবধূর মাথা ন্যাড়া করে ঘোল ঢেলে দেওয়ার ঘটনায় মামলা, তিন জন গ্রেপ্তার - দৈনিক সবুজ নগর
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
সর্বশেষ:
যন্তর মন্তরে ককরোচদের নাটকীয় ঝটিকা অভিযান: রাঙ্কা-সৌরভসহ ১৪ জন আটক, পটনায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ নিউ ইয়র্ক বিমানবন্দরে তীব্র বিক্ষোভের মুখে ড. মুহাম্মদ ইউনূস: ‘সন্ত্রাসবাদী’ স্লোগান ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ঢাকার বজ্রপাত প্রতিরোধ ও পরিবেশ রক্ষায় আত্রাইয়ে আনসার-ভিডিপির উদ্যোগে ১ হাজার তাল বীজ রোপণ আত্রাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, ৫৪টি পূজামণ্ডপে দুর্গাপূজার সুসংগঠিত প্রস্তুতি রাজশাহীতে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা ও অভ্যর্থনা জানালেন রাসিক প্রশাসক আত্রাইয়ে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে বিশেষ প্রস্তুতি সভা অনুষ্ঠিত শিবগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, সচেতনতা বৃদ্ধির আহ্বান কুষ্টিয়ায় সাহেব আলী হত্যা মামলায় ১২ জনের যাবজ্জীবন কারাদণ্ড, ৭ জন খালাস কুষ্টিয়ায় নিখোঁজের ৬ দিন পর ঢাকা থেকে চার কিশোরী উদ্ধার, চাঞ্চল্যকর তথ্য প্রকাশ বাঘায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত

নওগাঁর বদলগাছিতে পরকীয়ার অপবাদ দিয়ে  নৃ-গোষ্ঠীর গৃহবধূর মাথা ন্যাড়া করে ঘোল ঢেলে দেওয়ার ঘটনায় মামলা, তিন জন গ্রেপ্তার

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০২৩
  • ২৫২ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মো মিঠু হাসান, বদলগাছী, নওগাঁ………………………………………………….

নওগাঁর বদলগাছি উপজেলার মথুরাপুর ইউনিয়নের একটি গ্রামে  অনৈতিক সম্পর্কের অভিযোগ তুলে  ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর এক গৃহবধূর  মাথা ন্যাড়া করে তাঁর  মাথায় ঘোল ঢেলে শুদ্ধ করার ঘটনায় থানায় মামলা হয়েছে।

ভূক্তভোগী গৃহবধূ বাদী হয়ে  সোমবার রাতে  বদলগাছি থানায় এসে মামলাটি দয়ের করেন। এ মামলায় পাঁচ জনকে আসামী করা হয়েছে। পুলিশ সোমবার রাতেই তিন জন আসামীকে গ্রেপ্তার করেছে।

গ্রেফতারকৃতরা হলেন, গয়েশপুর বাঁশপাড়া গ্রামের শ্রী জাওনা পাহানের ছেলে  শ্রী বিমল পাহান (৩৮), রমেশ পাহানের ছেলে শ্রী সুবাস পাহান (৪৫) ও ধামুইরহাট উপজেলার ইসবপুর ইউপির ইনসিরা গ্রামের মৃত সুবল এর ছেলে শ্রী ভবেস পাহান (৫২)। তাঁদের আজ মঙ্গলবার নওগাঁ আদালতে পাঠিয়েছে পুলিশ।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ওই গৃহবধূকে পরকীয়ায় অপবাদ দিয়ে গ্রামে বিচারের উদ্যোগ নেওয়া হয়।  এ ঘটনাটি গৃহবধূর মা জানতে পেরে ১৫ দিন আগে জামাইয়ের বাড়িতে আসেন। তিনি  তাঁর মেয়েকে সঙ্গে জামাই বাড়ি থেকে   বাবার বাড়ি ধামুইরহাটের কামারখন্দ গ্রামে নিয়ে চলে যান। গত ২৬ আগষ্ট গৃহবধূর শাশুড়ী বিয়াই বাড়িতে গিয়ে গৃহবধূকে নিজের বাড়িতে নিয়ে আসেন। এরপর সমাজপতিরা পরকীয়ার মিথ্য অপবাদ দিয়ে সমাজচ্যুত করার পরিকল্পনা করেন। এরই ধারাবাহিকতায় সোমবার সকাল নয়টার দিকে সমাজপতিরা দলবল নিয়ে ওই গৃহবধূর বাড়িতে আসেন। সমাজপতি ও তাঁদের লোকজনেরা জোর করে  গৃহবধূর মাথার চুল কেটে দেওয়ার ধস্তাধস্তি করে।  একপর্যায়ে গৃহবধূর পরণের শাড়ী খুলে বিবস্ত্র করে তাঁর চুল কেটে  ন্যাড়া করে দেওয়া হয়। এরপর গৃহবধূর ন্যাড়া মাথায় ঘোল ঢেলে দেয় তারা। গৃহবধূর চিৎকারে লোকজন এগিয়ে এলে সমাজপতিরা তাঁকে ভয়-ভীতি ও প্রাণনাশের হুমকি দিলে  চলে যায়।

এঘটনায় েঐ গৃহবধু সমাজে হেয় প্রতিপন্ন হয়েছেন। ওই গৃহবধূ বলেন, আমার সঙ্গে কারও অনৈতিক সর্ম্পক ছিলনা। সমাজপতিরা আমার মাথা ন্যাড়া দিয়ে ঘোল ঢেলে দিয়েছন জোরপূর্বক।

বদলগাছি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আতিয়ার রহমান পরকীয়ায় অপবাদ দিয়ে গৃহবধূর মাথা ন্যাড়া করে ঘোল ঢেলে দেওয়ার ঘটনায় ভূক্তভোগী গৃহবধূ বাদী হয়ে মামলা করেছেন। পুলিশ তিন জন আসামীকে গ্রেপ্তার করে আজ মঙ্গলবার আদালতে পাঠিয়েছে। অন্য আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। #

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট