1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
 নওগাঁর পোরশায় হেরোইন সহ নারী মাদক ব্যবসায়ী আটক - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
সর্বশেষ:
রাসিক প্রশাসকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালক চারঘাটে ৫০ গ্রাম হেরোইনসহ দুইজন গ্রেপ্তার মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে রাজশাহীতে শীতবস্ত্র বিতরণ ৪০ লাখ টাকায় ৯৮ শতাংশ জমি কিনে খেলার মাঠ গড়ছেন মির্জাপুরের কামারপাড়াবাসী ৫৩ বিজিবির পৃথক অভিযানে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় মদ ও গরু জব্দ সারিয়াকান্দি উপজেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত ভূমি ব্যবস্থাপনা স্বয়ংক্রিয়করণ: দেশে ডিজিটালাইজড হচ্ছে সাড়ে ৮ কোটি জমির নথি জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬: রাজশাহীতে র‍্যালি, আলোচনা সভা ও ১০ খামারিকে সম্মাননা মিজানুর রহমান আজহারীর তাফসির মাহফিল ঘিরে রাজশাহীতে ৩৭ নারী আটক সবার জন্য বাংলাদেশ: রাজশাহীতে সম্প্রীতির আহ্বানে মতবিনিময় সভা

 নওগাঁর পোরশায় হেরোইন সহ নারী মাদক ব্যবসায়ী আটক

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩
  • ৩৫৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

# পোরশা(নওগাঁ)প্রতিনিধি………………………………………………………….

নওগাঁর পোরশায় ৫৫০ গ্রাম হেরোইন ও ৩ হাজার ৮১৫পিস ইয়াবা সহ আরজিনা (৩৫) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ছাওড় এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত আরজিনা উপজেলার ছাওড় গ্রামের মজিবরের মেয়ে।

র‌্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সিনিয়র সহকারি পুলিশ সুপার রফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় সীমান্তবর্তী পোরশা থানার ছাওড় এলাকায় একজন মাদক ব্যবসায়ী বিপুল পরিমাণে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ও হেরোইন বিক্রয়ের উদ্দেশ্যে নিজ বাড়িতে মজুদ করছে। এমন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় এক অভিযান চালিয়ে তার নিজ বাড়িতে মাটির নিচে পুতে রাখা ৫৫০ গ্রাম হেরোইন ও ৩ হাজার ৮১৫ পিস ইয়াবা উদ্ধারসহ ওই এলাকায় এক অভিযান চালিয়ে তার নিজ বাড়ি থেকে আরজিনাকে আটক করা হয়।

এ ব্যাপারে তাকে জিজ্ঞাসাবাদ শেষে আইননানুগ ব্যবস্থা গ্রহনের প্রস্তুতি চলছে এবং তাকে পোরশা থানায় হস্তান্তর করা হবে বলে তিনি জানান।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট