1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
সর্বশেষ:
রাজশাহীতে মাদ্রাসায় দুই নিয়োগে অনিয়ম-স্বজনপ্রীতির প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন কালীগঞ্জ উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় মাদক মুক্ত কালীগঞ্জ গড়তে সকালের সহযোগিতা কামনা করেন এমপি এক এম ফজলুল হক মিলন খুলনায় “Potential Resources of Bangladesh” শীর্ষক একটি কর্মশালা অনুষ্ঠিত ‎ ৩৩ শিশু অবহেলায় মৃত্যু: ‘ফ্যাসিস্ট ও সিন্ডিকেট মুক্ত’ করার দাবিতে রাজশাহীতে মানববন্ধন বাঘায় পুরুস্কার বিতরণের মধ্যে দিয়ে শেষ হলো জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ বিজ্ঞান মেলা দুর্গাপুরের তাহেরপুর ফিলিং স্টেশনে তেলবাজি গড়ে তুলেছেন শক্তিশালী মোটরসাইকেল সিন্ডিকেট আত্রাইয়ে নির্ধারিত দরের চেয়ে বেশি দামে এলপিজি বিক্রির অভিযোগ রাজশাহীতে মিথ্যা মামলা করা বিএনপি নেতাকে এক লাখ টাকা জরিমানা বাঘায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ বিজ্ঞান মেলা অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত বাস্তবায়নের দাবিতে গোদাগাড়ীতে জামায়াতের বিক্ষোভ ও সমাবেশ

নওগাঁর পোরশায় ভ্রাম্যমান আদালতে কীটনাশক ব্যবসায়ীর জারিমানা

  • প্রকাশের সময় : শনিবার, ২৭ আগস্ট, ২০২২
  • ৪০৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

# পোরশা (নওগাঁ) প্রতিনিধি…………………….

নওগাঁর পোরশায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে দুইজন কীটনাশক ব্যবসায়ীর ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। খুচরা সার বিক্রি অনুমতি না থাকা ও সরকার নির্ধারিত দামের চেয়ে বেশী দামে সার বিক্রির দায়ে সরাইগাছি মোড়ের মেসার্স সোনালী ফসল ট্রেডার্স এর ১০ হাজার এবং নোচনাহার বাজারের জোবায়ের ট্রেডার্স এর ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

 

শুক্রবার বিকালে শিশা বাজার, নোচনাহার বাজার ও সরাইগাছি মোড়ে বিভিন্ন সার কীটনাশকের দোকান পরিদর্শন কালে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে জরিমানা আদায় করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউনও (ভারপ্রাপ্ত) জাকির হোসেন।

 

তিনি সার কীটনাশকের দোকান পরিদর্শন কালে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের কৃষকদের কাছে সরকার নির্ধারীত দামে সার বিক্রির জন্য নির্দেশ প্রদান করেন। অন্যথায় কোন ব্যবসায়ীর বিরুদ্ধে বেশীদামে সার বিক্রির অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে হুশিয়ারী করেন।

 

এছাড়াও তিনি সার ডিলারদের ব্যবসা প্রতিষ্ঠানে উপ-সহকারি কৃষি কর্মকর্তাদের উপস্থিতিতে সরকার নির্ধারিত মূল্যে সার বিক্রির জন্য ব্যবসায়ীদের র্নির্দেশ দেন। তিনি বাজার মনিটরিং অব্যাহত থাকবে বলে সকলকে অবহিত করেন। এ সময় কৃষি কর্মকর্তা সঞ্জয় কুমার সরকার, উপ-সহকারি কৃষি কর্মকর্তা আবদুল হাই, পুলিম কর্মকর্তা সাখাওয়াত হোসেন উপস্থিত ছিলেন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট