1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
নওগাঁর পোরশায় কূপে পড়ে এক ব্যক্তির মৃত্যু - দৈনিক সবুজ নগর
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
সর্বশেষ:
ভিসার আবেদনে দালালদের খপ্পরে পড়বেন না, নিজে আবেদন করুন: মনোজ কুমার রাসিক প্রশাসকের প্রতিশ্রুতির বাস্তবায়ন: অবশেষে সম্পন্ন হেতেমখাঁ-বর্ণালী সড়কের সংস্কার ও উন্নয়ন কাজ শিবগঞ্জে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে তুলা ব্যবসায়ী নিহত নাচোলে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে প্রধান শিক্ষকদের সমন্বয় সভা অনুষ্ঠিত, ৮৮টি বিদ্যালয়ে ফুটবল বিতরণ যন্তর মন্তরে ককরোচদের নাটকীয় ঝটিকা অভিযান: রাঙ্কা-সৌরভসহ ১৪ জন আটক, পটনায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ নিউ ইয়র্ক বিমানবন্দরে তীব্র বিক্ষোভের মুখে ড. মুহাম্মদ ইউনূস: ‘সন্ত্রাসবাদী’ স্লোগান ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ঢাকার বজ্রপাত প্রতিরোধ ও পরিবেশ রক্ষায় আত্রাইয়ে আনসার-ভিডিপির উদ্যোগে ১ হাজার তাল বীজ রোপণ আত্রাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, ৫৪টি পূজামণ্ডপে দুর্গাপূজার সুসংগঠিত প্রস্তুতি রাজশাহীতে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা ও অভ্যর্থনা জানালেন রাসিক প্রশাসক আত্রাইয়ে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে বিশেষ প্রস্তুতি সভা অনুষ্ঠিত

নওগাঁর পোরশায় কূপে পড়ে এক ব্যক্তির মৃত্যু

  • প্রকাশের সময় : সোমবার, ২১ আগস্ট, ২০২৩
  • ২৮০ বার এই সংবাদটি পড়া হয়েছে

পোরশা (নওগাঁ) প্রতিনিধি………………………………………………………..

নওগাঁর পোরশায় কুপে পড়ে আব্দুস সাত্তার(৫৫) নামে এক ব্যক্তি মারা গেছে। সে উপজেলার ঘাটনগর গ্রামের কানাপাহাড় এলাকার মৃত কমির উদ্দিনের ছেলে। খবর পেয়ে লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের সদস্যরা।

ফায়ার সার্ভিসের টিম লিডার মাসুদ রানা ঘটনার সত্যতা স্বীকার করে জানান, সোমবার বেলা ১১টার দিকে সাত্তার একই গ্রামের কাচারিপাড়া মসজিদ সংলগ্ন কূপের পানি পরিস্কার করার জন্য কূপে প্রবেশের সময় পা ফসকে পড়ে যায় বলে এলাকার লোকজন জানান। পরে তারা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স পোরশায় খবর দিলে তারা এসে মৃত অবস্থায় সাত্তারকে উদ্ধার করেন। তবে কূপে পড়ার সাথে সাথেই তার মৃত্যু হয়েছে বলে তারা ধারণা করছেন।

অপরদিকে থানা অফিসার ইনচার্জ জহুরুল ইসলাম জানান, সাত্তার কূপে পড়ে যাওয়ার পরে অক্সিজেন স্বল্পতায় মারা গেছে বলে তার ধারণা। লাশ উদ্ধার করা হয়েছে। আইনগত প্রক্রিয়ায় ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট