1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
নওগাঁর পোরশায় নজরুল বর্ষ উপলক্ষে বর্ণাঢ্য সাংস্কৃতিক প্রতিযোগিতার শুভ উদ্বোধন - দৈনিক সবুজ নগর
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
সর্বশেষ:
বিপিএল সিজন ৫ এর ২৪ তম ম্যাচ অনুষ্ঠিত নওগাঁর পোরশায় নজরুল বর্ষ উপলক্ষে বর্ণাঢ্য সাংস্কৃতিক প্রতিযোগিতার শুভ উদ্বোধন বাঘায় নজরুল বর্ষ ২০২৬ এর উদ্বোধন, শিক্ষার্থীদের সাংস্কৃতিক প্রতিযোগিতার সূচনা মির্জাপুরে উপজেলা পরিষদ ও আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মির্জাপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: স্বামী ও শ্বশুর আটক পত্নীতলায় ‘নজরুল বর্ষ’ উপলক্ষে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার শুভ উদ্বোধন রাজশাহীর উন্নয়নে রাসিক প্রশাসকের পাশে থাকার আশ্বাস ব্যবসায়ী ঐক্য পরিষদের বাংলাদেশে গ্যাস ও বিদ্যুৎ সংকট: কারণ, প্রভাব ও উত্তরণের পথ সারিয়াকান্দিতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতি ঢাকতে পছন্দের সভাপতি সুপারিশের অভিযোগ রহনপুর-আড্ডা সড়কে অটো রাইস মিলের নির্মাণসামগ্রী, চরম ঝুঁকিতে যানবাহন ও পথচারী

নওগাঁর পোরশায় নজরুল বর্ষ উপলক্ষে বর্ণাঢ্য সাংস্কৃতিক প্রতিযোগিতার শুভ উদ্বোধন

  • প্রকাশের সময় : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
  • ১৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

মোঃ শহিদুল ইসলাম, পোরশা (নওগাঁ) প্রতিনিধি: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে নওগাঁর পোরশায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার শুভ উদ্বোধন করা হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অডিটরিয়ামে এ সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে পোরশা উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পোরশা উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল ইসলাম। তিনি তাঁর বক্তব্যে বলেন, “কাজী নজরুল ইসলাম ছিলেন সাম্য, মানবতা ও বিদ্রোহের কবি। তাঁর লেখা গান, কবিতা ও সাহিত্যচর্চার মাধ্যমে তরুণ প্রজন্মের মধ্যে দেশপ্রেম, মানবিক মূল্যবোধ ও অসাম্প্রদায়িক চেতনা জাগ্রত করা সম্ভব। নজরুলের সৃষ্টিকর্ম নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে এ ধরনের সাংস্কৃতিক প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

দিনব্যাপী এই প্রতিযোগিতায় শিক্ষার্থীরা কবিতা আবৃত্তি, নজরুলসংগীত ও দেশাত্মবোধক গানসহ বিভিন্ন সাংস্কৃতিক বিষয়ে অংশ নেয়। প্রতিযোগীদের প্রাণবন্ত পরিবেশনা অনুষ্ঠানে উপস্থিত দর্শক ও অতিথিদের মুগ্ধ করে।

অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় সাংস্কৃতিক কর্মী, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম, কোষাধ্যক্ষ মোঃ তোফাজ্জল হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, কাজী নজরুলের আদর্শ ও সৃষ্টিশীলতার সঙ্গে নতুন প্রজন্মকে পরিচিত করানোর পাশাপাশি শিক্ষার্থীদের সুপ্ত সাংস্কৃতিক প্রতিভা বিকাশে এই আয়োজন বিশেষ ভূমিকা রাখবে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট