1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
নওগাঁর পত্নীতলায় শিক্ষার্থীদের মাঝে ট্যাব বিতরণ - দৈনিক সবুজ নগর
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ:
৬ মাসের ইরানযুদ্ধে কে কতটা ক্ষতিগ্রস্ত, শুরু থেকে অচলাবস্থা নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অভিনন্দন বাঘায় সিজারিয়ানের পর নবজাতকের মৃত্যু: দায়ভার এড়াতে জননী ক্লিনিকের রেফার্ড , ভিডিও করতে সাংবাদিককে বাধা নেপাল ও তিব্বতে ভয়াবহ হিমবাহ ধসে আকস্মিক বন্যা: ৮০০ বিদেশীসহ নিখোঁজ ১৫০০, নিহত বেড়ে ১৬৫ শহীদ জিয়া শিশুপার্কের আধুনিকায়ন: রাসিক প্রশাসক ও প্রাণিসম্পদ ডিজি’র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে বন্যার পানিতে ডুবে ৫ শিশুর মৃত্যু রাজশাহীতে প্রাণিসম্পদ দপ্তরে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন সৌদিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের জানাজা, স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর ‘মিনি ইজারল্যান্ড’ খ্যাত রাজশাহীর পদ্মা নদীর  মিডল চর পরিদর্শনে রাসিক প্রশাসক ও প্রাণিসম্পদ অধিদপ্তরের ডিজি রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানার  আধুনিকায়নের লক্ষ্যে পরিদর্শনে রাসিক প্রশাসক ও প্রাণিসম্পদ অধিদপ্তরের ডিজি

নওগাঁর পত্নীতলায় শিক্ষার্থীদের মাঝে ট্যাব বিতরণ

  • প্রকাশের সময় : সোমবার, ২৬ জুন, ২০২৩
  • ২৪৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি………………………………………………….

পত্নীতলায় উপজেলা প্রশাসন ও উপজেলা পরিসংখ্যান কার্যালয়ের আয়োজনে জনশুমারি ও গৃহ গণনা-২০২১’ প্রকল্প হতে মাধ্যমিক সমমানের মাদ্রাসা সমূহের ৯ম ও ১০ম শ্রেনীর মেধাবী শিক্ষার্থীদের মধ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ট্যাব (ট্যাবলেট পিসি) বিতরণ এবং এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার “পরিসংখ্যান ব্যবস্থার উন্নয়ন, স্মাট বাংলাদেশ গঠন” এ প্রতিপাদ্য কে সামনে রেখে উপজেলা পরিসংখ্যান অফিসার সুরনজিৎ কর সুজন এর সঞ্চালনায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আজিজুল কবিরের সভাপতিত্বে ট্যাব (ট্যাবলেট পিসি) বিতরণ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গাফফার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল আহাদ রাহাত, মাধ্যমিক শিক্ষা অফিসার এটিএম জিল্লুর রহমান।

 

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিআরডিবি অফিসার প্রোল্লাদ কুমার কুন্ডু, পত্নীতলা প্রেসক্লাব ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব বুলবুল চৌধুরী, মাদ্রাসার অধ্যক্ষ,  ৯ম ও ১০ম শ্রেনীর শিক্ষার্থীবৃন্দ ও সূধিজন প্রমূখ।

 

পরে উপজেলার ৩৫টি মাদ্রাসার ২১০জন শিক্ষার্থীদের মাঝে প্রধান অতিথি ও অতিথিবৃন্দ একটি করে ট্যাব (ট্যাবলেট পিসি) তুলে দেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট