1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
নওগাঁর পত্নীতলায় জাতীয় মৎস্য সপ্তাহ পালিত  - দৈনিক সবুজ নগর
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
সর্বশেষ:
যুব সমাজই দেশের অর্থনীতি চাঙ্গা করার মূল শক্তি: এমপি মিলন নাচোলে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ৭ দফা না মানলে ১ দফা অনিবার্য হয়ে উঠবে: কুষ্টিয়ায় লংমার্চের সমাপনীতে ডা. শফিকুর রহমান রাসিকের এ্যাসফল্ট প্লান্ট ও মশক নিধন কার্যক্রম পরিদর্শনে সিটি প্রশাসক রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনে পাখির বড় জয়রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনে পাখির বড় জয় পোরশায় উৎসবমুখর পরিবেশে জাতীয় যুব দিবস উদযাপিত নওগাঁয় ৮০টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর দেবহাটায় ৩৪৭ বোতল ফেন্সিডিল সদৃশ মাদকসহ গ্রেপ্তার ২ দেবহাটায় জাতীয় যুব দিবস ২০২৬ উদযাপিত: উদ্যোক্তা হওয়ার আহ্বান জমি নিয়ে দেওয়ানি মামলা চললেও ভূমি অপরাধের বিচার বন্ধ নয়, জালিয়াতি-জবর দখলে রয়েছে পৃথক আইনি প্রতিকার

নওগাঁর পত্নীতলায় জাতীয় মৎস্য সপ্তাহ পালিত 

  • প্রকাশের সময় : সোমবার, ২৪ জুলাই, ২০২৩
  • ১৭৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

পরেশ টুডু, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি……………………………………………..

জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে মৎস্য সম্পদের সুরক্ষা ও সমৃদ্ধি অর্জনে মৎস্য অধিদপ্তর কর্তৃক  গৃহীত কার্যক্রম বিষয়ে সোমবার পত্নীতলায় উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্যদপ্তরের আয়োজনে উপজেলা সভা কক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

“নিরাপদ মাছের ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ ” এই প্রতিপাদ্যেকে  সামনে রেখে উক্ত মত বিনিময় সভায় মৎস্য সম্প্রসারণ  অফিসার মোছাঃ মহসিনা পারভীনের সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ রুমানা আফরোজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গাফ্ফার।

 

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল আহাদ রাহাত। শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা মৎস্য অফিসার আবু সাঈদ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক অফিসার মনোরঞ্জন পাল,  উপজেলা নির্বাচন অফিসার জাহিদুর রহমান, জাতিয় মহিলা সংস্থার সমন্বয়ক আমিনুল হক, পত্নীতলা প্রেসক্লাব ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব বুলবুল চৌধুরী সহ অন্যান্য কর্মকর্তা, সাংবাদিকবৃন্দ, মৎস্য চাষি, মৎস্য জীবি, আড়ৎদার, মৎস্য ব্যবসায়ী, সূধীজন প্রমুখ।   #

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট