1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ:
আত্রাইয়ে সিএনজি শ্রমিকদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ শিবগঞ্জে সালিশ চলাকালে হামলা,  আহত ১ রোড এক্সিডেন্ট: শিবগঞ্জ ট্রলির ধাক্কায় ভ্যান চালক নিহত ঈদে ভিক্ষা বৃত্তিতে নেমেছেন পেশাদার- অপেশাদার ভিক্ষুক, কাজে আসছেনা পুর্নবাসন কার্যক্রম বগুড়া জেলা পরিষদের প্রশাসক হলেন এ. কে. এম আহাসানুল তৈয়ব জাকির আলফি শাহর: পবিত্র কোরআনে সংখ্যার রূপক ও আধ্যাত্মিক মহিমা বিএনপি চেয়ারপার্সনের নিকট নিরপেক্ষ তদন্তের দাবি বিএনপির কেন্দ্রিয় নেতা বীর মুক্তিযোদ্ধার শিবগঞ্জ কৃষক সেজে ৫ মামলার ওয়ারেন্টভূক্ত আসামী ধরল পুলিশ ঈদ উপলক্ষে সোনামসজিদ স্থলবন্দরে ১০ দিন আমদানি-রফতানি বন্ধ বাগমারায় চাল বিতরণের অনিয়ম ও মারপিটের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

নওগাঁর পত্নীতলায় কারিতাসের অবহিতকরণ সভা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৪৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

পরেশ টুডু, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি………………………………………….

পত্নীতলায় বেসরকারি এনজিও সংস্থা কারিতাস রাজশাহী অঞ্চলের বাস্তবায়নে সমাজ পরিচালিত স্থায়ীত্বশীল জীবিকায়ন ও সহনশীলতা কর্মসূচী প্রকল্পের অবহিতকরণ সভা মঙ্গলবার উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার মোছা: রুমানা আফরোজের সভাপতিত্বে অবহিতকরণ সভায় প্রধান অতিথি বক্তব্য রাখেন কারিতাস রাজশাহী অঞ্চলের আঞ্চলিক পরিচালক মি. ডেভিড হেম্ব্রম। সভায় মূল প্রতিবেদন উপস্থাপন করেন প্রকল্পের কর্মসূচী কর্মকর্তা একরামুল হক। তিনি প্রকল্পের লক্ষ্য সম্পর্কে অবহিত করেন: একটি সাধারন পৃথিবী/বাড়ি তৈরী যেখানে বাংলাদেশের ৫টি জেলার সমস্ত মানুষের জলবায়ু সহনশীলতা, স্থায়িত্বশীল জীবিকায়ন ও পরিবেশগত ন্যায্যতা নিশ্চিত করা।

পত্নীতলা উপজেলার আকবরপুর, কৃষ্ণপুর ও পত্নীতলা ইউনিয়নের ১৮টি গ্রামে প্রকল্পের কার্যক্রম ০১ জুলাই ২০২৩ হতে বাস্তবায়ন শুরু হয়েছে। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছা: খাদিজাতুল কোবরা মুক্তা, উপজেলা মৎস্য অফিসার মো: আবু সাঈদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মনোরঞ্জন পাল, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. খালিদ সাইফুল্লাহ্, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও পত্নীতলা প্রেসক্লাব সভাপতি  আলহাজ বুলবুল চৌধুরী, কৃষ্ণপুর ইউপি চেয়ারম্যান মো: নজরুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসের প্রতিনিধি আফতাব হোসেন প্রমূখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিএমএলআরপি-২ প্রকল্পের একরামুল হক। এছাড়াও উপস্থিত ছিলেন প্রকল্পের উপকারভোগীগণ, পরগানা প্রধান ও কারিতাসের অন্যান্য কর্মী/আঞ্চলিক কর্মকর্তাবৃন্দ।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট