1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
নওগাঁর ধামইরহাটে শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জন্মদিবস উপলক্ষে আলোচনা সভা ও স্মৃতিচারণ - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ:
হঠাৎ বন্ধ পাগলা নদীর সেতুর নির্মাণকাজ—দুর্ভোগে শিবগঞ্জের লাখো মানুষ আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাসিক প্রশাসকের সঙ্গে কাজীহাটা ১ নং পুরাতন জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর বিদায়ী বিভাগীয় কমিশনারকে রাসিকের বিদায় সংবর্ধনা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ সরকারি রাস্তা কেটে পাইপ স্থাপন, শ্যামনগরে ভেটখালী উত্তর পাড়ায় যেন মরণফাঁদ রূপসায় উপজেলা ইজিবাইক মালিক এবং শ্রমিক সমিতির জরুরী সভা অনুষ্ঠিত আয়ান শর্মা একা নন, পাশে আছেন শত শত সাংবাদিক, চট্টগ্রামে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পরকীয়ার অভিযোগে এক বাসা থেকে বিদ্যালয়েয় আয়া- প্রধান শিক্ষক আটক, আদালতে সোপর্দ সাতক্ষীরায় তেল-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেলা গণসংহতি আন্দোলনের মানববন্ধন

নওগাঁর ধামইরহাটে শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জন্মদিবস উপলক্ষে আলোচনা সভা ও স্মৃতিচারণ

  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ আগস্ট, ২০২২
  • ২৭৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

# ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি……………………….

নওগাঁর ধামইরহাটে শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জন্মদিবস উপলক্ষে আলোচনা সভা ও স্মৃতিচারণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে ধামইরহট উপজেলা প্রশাসনের উদ্যোগে ৫ আগস্ট সকাল সাড়ে ৯ টায় শেখ কামালের অস্থায়ী প্রতিকৃতিতে ও বন্ধবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শুদ্ধা নিবেদন করেন জাতীয় সংসদের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়ের সভাপতি মো. শহীদুজ্জামান সরকার এম.পি। পরে উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামীলীগ, বীর মুক্তিযোদ্ধাগণ ও পৌরসভারসহ বিভিন্ন সংগঠনের শ্রদ্ধা নিবেদন শেষে ইউএনও মো. আরিফুল ইসলামের সভাপতিত্বে আলোচনা স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত হয়।

 

সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি শহীদুজ্জামান সরকার বলেন‘ ‘বীর মুক্তিযোদ্ধা ও শহীদ ক্যাপ্টেন বঙ্গবন্ধুর জ্যৈষ্ঠপুত্র শেখ কামাল দেশের মানুষের জন্য ও ক্রীড়াঙ্গনে যে অভূতপূর্ব উন্নয়নের সুচনা করে গেছেন এবং তিনি যে আদর্শ রেখে গেছেন, আমরা যেন তা অক্ষরে অক্ষরে পালন করি, তবেই তাঁর আতœা শান্তি পাবে।

 

অনুষ্ঠানে ধামইরহাট উপজেলা চেয়ারম্যান আজাহার আলী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি দেলদার হোসেন, সম্পাদক অধ্যাপক মো. শহীদুল ইসলাম, পৌর মেয়র আমিনুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, সাবিনা এক্কা, ওসি মোজাম্মেল হক কাজী, ইউপি চেয়ারম্যান ওবায়দুল হক সরকার, উপজেলা প্রকৌশলী আলী হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি আবু সুফিয়ান প্রমুখ বক্তব্য রাখেন।

এ সময় উপজেলা কৃর্ষি অফিসার তৌফিক আল জুবায়ের, যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান, একাডেমিক সুপার ভাইজার কাজল কুমার সরকার, পল্লী উন্নয়ন অফিসার রামান্দ সরকার, সহকারী সমাজসেবা অফিসার এটিএম ফসিউল আলম, সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা বেদারুল ইসলাম সহ সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। #

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট