1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
নওগাঁর ধামইরহাটে থানা ও পৌর কৃষকদলের আহবায়ক কমিটির আলোচনা সভা - দৈনিক সবুজ নগর
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
সর্বশেষ:
দেবহাটায় ‘স্ববল’ প্রকল্পের আওতায় জলবায়ু পরিবর্তন বিষয়ে আলোচনা সভা, র‍্যালি ও গাছের চারা বিতরণ ঠাকুরগাঁওয়ে বিদেশ ফেরতদের স্বাবলম্বী করতে প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত ভূমিসেবায় হয়রানি ও অনিয়ম বন্ধের নির্দেশ রাজশাহী জেলা প্রশাসকের ইমাম প্রশিক্ষণ একাডেমিতে ৪৫ দিনব্যাপী নিয়মিত ইমাম প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন শিবগঞ্জে বৈদ্যুতিক শর্টসার্কিটে তিন দোকান ভস্মীভূত, ফায়ার সার্ভিসের চেষ্টায় রক্ষা ৫ লাখ টাকার মালামাল চাঁপাইনবাবগঞ্জে ট্রলির ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে শিক্ষিকা নিহত, ভাই আহত রাজশাহী মহানগরীকে অবৈধ দখলমুক্ত করা হবে: রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন কুষ্টিয়ায় কাভার্ড ভ্যানের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত, আহত ৪ ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর সুস্থতা কামনায় পত্নীতলায় দোয়া মাহফিল রংপুরে ১২ হাজার ও ঠাকুরগাঁওয়ে ১৩৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

নওগাঁর ধামইরহাটে থানা ও পৌর কৃষকদলের আহবায়ক কমিটির আলোচনা সভা

  • প্রকাশের সময় : শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০২২
  • ২৬৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি………………………………….

নওগাঁর ধামইরহাটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র থানা ও পৌর কৃষকদলের নবগঠিত আহবায়ক কমিটির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৩০ সেপ্টেম্বর বিকেল ৫ টায় দলীয় কার্যালয়ে থানা কৃষকদলের আহবায়ক মো. তরিকুল ইসলামের সভাপতিত্বে ও পৌর কৃষকদলের আহবায়ক জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌর বিএনপির সাবেক সহ-সভাপতি মো. শহিদুর ইসলাম সরকার।

 

প্রধান বক্তা হিসেবে থানা বিএনপির সাবেক সম্পাদক এম এ ওয়াদুদ, বিশেষ অতিথি হিসেবে থানা কৃষকদলের সদস্য সচিব রমজান আলী, পৌর কৃষকদলের সদস্য সচিব আরমান হোসেন, উপজেলা মহিলা দলের সাবেক সভানেত্রী ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম, বিএনপি নেত্রী শাহিনা ইয়াসমিন প্রমুখ বক্তব্য রাখেন।

 

অনুষ্ঠানের শেষে ২১সদস্য বিশিষ্ট নবগঠিত থানা ও পৌর কমিটির পরিচিত নেতৃবৃন্দ সকলের সাথে পরিচিত হন এবং আগামীতে কেন্দ্রীয় বিএনপির ডাকে সকল আন্দোলনে মাঠে সক্রিয় ভূমিকা পালনে প্রতিশ্রæতি ব্যক্ত করেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট