1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
নওগাঁর ধামইরহাটে ডায়াবেটিস পরীক্ষা ও ফ্রি মেডিকেল ক্যাম্প - দৈনিক সবুজ নগর
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১১:২১ অপরাহ্ন
সর্বশেষ:
আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাসিক প্রশাসকের সঙ্গে কাজীহাটা ১ নং পুরাতন জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর বিদায়ী বিভাগীয় কমিশনারকে রাসিকের বিদায় সংবর্ধনা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ সরকারি রাস্তা কেটে পাইপ স্থাপন, শ্যামনগরে ভেটখালী উত্তর পাড়ায় যেন মরণফাঁদ রূপসায় উপজেলা ইজিবাইক মালিক এবং শ্রমিক সমিতির জরুরী সভা অনুষ্ঠিত আয়ান শর্মা একা নন, পাশে আছেন শত শত সাংবাদিক, চট্টগ্রামে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পরকীয়ার অভিযোগে এক বাসা থেকে বিদ্যালয়েয় আয়া- প্রধান শিক্ষক আটক, আদালতে সোপর্দ সাতক্ষীরায় তেল-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেলা গণসংহতি আন্দোলনের মানববন্ধন  তারেক রহমানের ভারত সফর এখনো অনিশ্চিত—চূড়ান্ত সিদ্ধান্ত কেন হয়নি?

নওগাঁর ধামইরহাটে ডায়াবেটিস পরীক্ষা ও ফ্রি মেডিকেল ক্যাম্প

  • প্রকাশের সময় : শনিবার, ১৫ অক্টোবর, ২০২২
  • ৪৭১ বার এই সংবাদটি পড়া হয়েছে

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি………………………………………………..

নওগাঁর ধামইরহাটে দিনাজপুর ডায়াবেটিক এসোসিয়েশনের উদ্যোগে ও ধামইরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আজাহার আলীর নিজস্ব ব্যবস্থাপনায় দিনব্যাপী ফ্রি ডায়াবেটিস পরীক্ষা ও মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

 

১৫ অক্টোবর সকাল ৮ টায় কার্যক্রমের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. দেলদার হোসেন। সকাল থেকে একটানা বিকেল ৪ টা পর্যন্ত নারী ও পুরুষ সহ ৭শত রোগীর ডায়াবেটিস পরীক্ষা, চিকিৎসা সেবা ও বিনামুল্যে ঔষুধ প্রদানও করা হয়। এতে নতুন করে ১৭৩ জন ডায়াবেটিক রোগী ধরা পড়ে।

 

উপজেলা চেয়ারম্যান মো. আজাহার আলীর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. শহীদুল ইসলাম, পৌর মেয়র আমিনুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, ইউপি চেয়ারম্যান ওবায়দুল হক সরকার, প্রধান শিক্ষক এস এম খেলাল ই রব্বানী, দিনাজপুর ডায়াবেটিক এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. সফিকুল হক ছুটু, দিনভর একটানা চিকিৎসা সেবা প্রদানকারী চিকিসক ও ডায়াবেটালোজিস্ট সিনিয়র মেডিকেল অফিসার আলমগীর হোসেন, মেডিকেল অফিসার ফয়সাল হাবিব, ডায়টোশিয়ান হাবিবুর রহমানসহ এসোসিয়েশনের বিভিন্ন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

 

কর্মসূচিতে স্বেচ্ছাসেবক হিসেবে ধামইরহাট চকময়রাম মডেল সরকারি, সফিয়া পাইলট ও বালিকা উচ্চ বিদ্যালয়ের স্কাউটদলের ৩০ জন স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করেন।

 

উপজেলা চেয়ারম্যান আজাহার আলী বলেন, ‘মারাত্বক সকল রোগের গর্ভধারক ডায়াবেটিস রোগে যেন কেউ আক্রান্ত না হয়, এবং আক্রান্ত পরবর্তী চিকিৎসা নিয়ে সুস্থ্যভাবে বাঁচার জন্য এই ব্যবস্থা করা হয়েছে, দিনাজপুর ডায়াবেটিক এসোসিয়েশনের সহযোগিতায় আবারও এই কর্মসূচী গ্রহণ করা হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট