1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
নওগাঁর ধামইরহাটে জাকস ফাউন্ডেশনের উদ্যোগে মাদক বিরোধী সাইকেল র‌্যালী অনুষ্ঠিত - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
সর্বশেষ:
দেবহাটায় ‘স্ববল’ প্রকল্পের আওতায় জলবায়ু পরিবর্তন বিষয়ে আলোচনা সভা, র‍্যালি ও গাছের চারা বিতরণ ঠাকুরগাঁওয়ে বিদেশ ফেরতদের স্বাবলম্বী করতে প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত ভূমিসেবায় হয়রানি ও অনিয়ম বন্ধের নির্দেশ রাজশাহী জেলা প্রশাসকের ইমাম প্রশিক্ষণ একাডেমিতে ৪৫ দিনব্যাপী নিয়মিত ইমাম প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন শিবগঞ্জে বৈদ্যুতিক শর্টসার্কিটে তিন দোকান ভস্মীভূত, ফায়ার সার্ভিসের চেষ্টায় রক্ষা ৫ লাখ টাকার মালামাল চাঁপাইনবাবগঞ্জে ট্রলির ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে শিক্ষিকা নিহত, ভাই আহত রাজশাহী মহানগরীকে অবৈধ দখলমুক্ত করা হবে: রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন কুষ্টিয়ায় কাভার্ড ভ্যানের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত, আহত ৪ ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর সুস্থতা কামনায় পত্নীতলায় দোয়া মাহফিল রংপুরে ১২ হাজার ও ঠাকুরগাঁওয়ে ১৩৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

নওগাঁর ধামইরহাটে জাকস ফাউন্ডেশনের উদ্যোগে মাদক বিরোধী সাইকেল র‌্যালী অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : বুধবার, ২১ জুন, ২০২৩
  • ২৩৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি……………………………………………..

নওগাঁর ধামইরহাটে জাকস ফাউন্ডেশন কৈশোর কর্মস‚চির উদ্যোগে পিকেএসএফ এর সহযোগিতায় ‘কৈশোর কর্মস‚চি উপজেলা দিবস’ উপলক্ষে মাদক বিরোধী জনসচেতনতাম‚লক সাইকেল র‌্যালী ও পুুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

২১ জুন বেলা ১ টায় জাহানপুর সিডিউল কাস্ট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাইকেল র‌্যালী উদ্বোধন করেন ধামইরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আজাহার আলী। র‌্যালী শেষে কবিতা আবৃতি, দেশাত্মবোধক গান, চিত্রাংকন ও কুইজ প্রতিযোগিতা এবং উপজেলা পর্যায়ে ইউনিয়ন ভিত্তিক ক্রিকেট টুর্নামেন্টে অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করেন এবং শিশুদের উদ্দেশ্যে ভবিষ্যতের জীবন গড়তে বক্তব্য প্রদান করেন প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আজহার আলী। আরও বক্তব্য প্রদান করেন জাহানপুর ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া, জাকস ফাউন্ডেশনের অ্যাসিস্ট্যান্ট কো-অর্ডিনেটর মনিরুল ইসলাম, পতœীতলা অঞ্চলের এআরএম আব্দুল ওয়াফি,ধলাহার অঞ্চলের এআরএম আমিরুল ইসলাম, উপজেলা প্রোগ্রাম অফিসার মারজানুল ইসলাম, ধামইরহাট ব্রাঞ্চের এসবিএম শরিফুল ইসলাম প্রম‚খ। জাকস ফাউন্ডেশসের অ্যাসিস্ট্যান্ট কো-অর্ডিনেটর মনিরুল ইসলাম জানান, জাকস ফাউন্ডেশনের আওতায় কিশোর ক্লাব, প্রবীণ হিতৈষী বিভিন্ন সেবাম‚লক কাজ চলমান আছে। #

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট