1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
নওগাঁর ধামইরহাটে উমার ইউনিয়ন কৃষকলীগের সভাপতি আব্দুল কুদ্দুস-সম্পাদক আতাউর - দৈনিক সবুজ নগর
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
সর্বশেষ:
সুন্দরবনে ৪ বাহিনীর ৫২ বনদস্যুর আত্মসমর্পণ: স্বাভাবিক জীবনে ফেরার পথ বাংলাদেশের গণতন্ত্রের ত্রাণকর্তা তারেক রহমান: লালপুরে প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল জাতীয়তাবাদী আদর্শে জনগণকে ঐক্যবদ্ধ করতেই বিএনপি গঠন করা হয়েছিল: একেএম ফজলুল হক মিলন শিবগঞ্জে উৎসবমুখর পরিবেশে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বাঘায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: ‘গণতন্ত্র নিয়ে মানুষের প্রত্যাশা অনেক’ তানোরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে মিজানুর রহমানের নেতৃত্বে বর্ণাঢ্য শোভাযাত্রা ভোলাহাটে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মির্জাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও বর্ণাঢ্য র‍্যালি বাগমারায় নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত পোরশায় ঘুমের মধ্যে সাপের কামড়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থীর করুণ মৃত্যু

নওগাঁর ধামইরহাটে উমার ইউনিয়ন কৃষকলীগের সভাপতি আব্দুল কুদ্দুস-সম্পাদক আতাউর

  • প্রকাশের সময় : শুক্রবার, ২১ অক্টোবর, ২০২২
  • ২৩৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি…………………………………………

নওগাঁর ধামইরহাটে উমার ইউনিয়নের বাংলাদেশ আওয়ামীলীগের ৪টি সহযোগি সংগঠনের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

 

২০ অক্টোবর বিকেলে ধামইরহাট মহিলা ডিগ্রী কলেজ মাঠে কৃষকলীগ, জাতীয় শ্রমিকলীগ, মহিলা আওয়ামীলীগ ও স্বেচ্ছাসেবকলীগের ইউনিয়ন সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. শহীদুজ্জামান সরকার এম.পি। অনুষ্ঠানে উপজেলা আওয়ামীলীগের সভাপতি দেলদার হোসেন, সহ-সভাপতিও উপজেলা চেয়ারম্যান মো. আজাহার আলী, সাধারণ সম্পাদক অধ্যাপক শহীদুল ইসলাম, যুগ্ম সম্পাদক পৌর মেয়র আমিনুর রহমান, সাংগঠনিক সম্পাদকও উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, সাংগঠনিক সম্পাদক শাহজাহান আলী, উপজেলা কৃষকলীগের ভারপ্রাপ্ত সভাপতি দেওয়ান জাহিদ, সম্পাদক আলহাজ্ব জহরুরুল হক, জাতীয় শ্রমিকলীগের সভাপতি সহিদুল ইসলাম, সম্পাদক আনোয়ার হোসেন আনাজি, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সাবুবুর রহমান সাবু, সম্পাদক জাবেদ নওরোজ আালমগীর, মহিলা আওয়ামীলীগের সভানেত্রী আনজুয়ারা, সম্পাদক আরজিনা প্রমুখ উপস্থিত ছিলেন।

 

সন্ধ্যায় সম্মেলনে ইউনিয়ন কৃষকলীগের সভাপতি নির্বাচিত হয়েছেন মাহফুজার রহমান মাফুজ, সম্পাদক নির্বাচিত হয়েছেন আব্দুর রশিদ, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি নির্বাচিত হয়েছেন আব্দুল কুদ্দুস ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আতাউর রহমান স্বপন। অপরদিকে ইউনিয়ন শ্রমিকলীগের সভাপতি নির্বাচিত হয়েছেন আমজাদ হোসেন, সম্পাদক হারুন হোসেন ও ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভানেত্রী লাভলী আরা ও গুলশানা আরা সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট