1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
নওগাঁর ধামইরহাটে ইউনিয়ন পর্যায়েও প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপন - দৈনিক সবুজ নগর
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
সর্বশেষ:
সুন্দরবনে ৪ বাহিনীর ৫২ বনদস্যুর আত্মসমর্পণ: স্বাভাবিক জীবনে ফেরার পথ বাংলাদেশের গণতন্ত্রের ত্রাণকর্তা তারেক রহমান: লালপুরে প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল জাতীয়তাবাদী আদর্শে জনগণকে ঐক্যবদ্ধ করতেই বিএনপি গঠন করা হয়েছিল: একেএম ফজলুল হক মিলন শিবগঞ্জে উৎসবমুখর পরিবেশে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বাঘায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: ‘গণতন্ত্র নিয়ে মানুষের প্রত্যাশা অনেক’ তানোরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে মিজানুর রহমানের নেতৃত্বে বর্ণাঢ্য শোভাযাত্রা ভোলাহাটে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মির্জাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও বর্ণাঢ্য র‍্যালি বাগমারায় নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত পোরশায় ঘুমের মধ্যে সাপের কামড়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থীর করুণ মৃত্যু

নওগাঁর ধামইরহাটে ইউনিয়ন পর্যায়েও প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপন

  • প্রকাশের সময় : বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০২২
  • ২৭২ বার এই সংবাদটি পড়া হয়েছে

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি……………………

নওগাঁর ধামইরহাটে উপজেলার পাশাপাশি ইউনিয়ন পর্যায়ে উৎসব মুখর পরিবেশে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার জন্মদিন পালিত হয়েছে। ২৮ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৪ টায় হরিতকীডাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ১নং ধামইরহাট ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে ভারপ্রাপ্ত সভাপতি ইসমাইল হোসেন মাস্টারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান কামরুজ্জামানের সঞ্চালনায় পূর্ব নির্ধারিত নিয়মিত মাসিক বর্ধিত সভায় প্রধানমন্ত্রীর জন্মদিনের কেক কাটেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো. দেলদার হোসেন।

 

এ সময় থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মো. শহীদুল ইসলাম, উপজেলা কৃষকলীগের ভারপ্রাপ্ত সভাপতি দেওয়ান জাহিদ হাসান, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সাবুবুর রহমান সাবু, জাতীয় শ্রমিকলীগের সম্পাদক আনোয়ার হোসেন আনাজি, উপজেলা ছাত্রলীগের সভাপতি আবু সুফিয়ান হোসাইন, পৌর ছাত্রলীগের সম্পাদক আনন্দ কুমার শীল, সাবেক ইউপি সদস্য মেনুকা পারভীন, রেহেনা পারভীন, জাকারিয়া হোসেন প্রমুখ। সবশেষে আগামী মাসের ১ম সপ্তাহে কাউন্সিলের মাধ্যমে কৃষকলীগ ও স্বেচ্ছাসেবকলীগের কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহিত হয়।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট