1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
সর্বশেষ:
বাগমারা প্রেসক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পঞ্চগড় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP), ক্লাইমেট রেজিলিয়েন্ট অ্যাকশন প্ল্যান (CRAP) শীর্ষক কর্মশালা ​আতিথেয়তা, সংবর্ধনা ও ফুলের মালা: একটি ভারসাম্যপূর্ণ পর্যালোচনা শিবগঞ্জে বিপুল পরিমান নেশার ট্যাবলেট ও ফেনসিডিল সহ আটক ১ শিবগঞ্জে স্বামীর হাতে স্ত্রী খুন, টয়লেটের সেপটি ট্যাংক থেকে  লাশ উদ্ধার ,পাষান্ড স্বামী গ্রেফতার শিবগঞ্জে সেপটিক ট্যাংক থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার রূপসায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে লিফলেট বিতরন, র‍্যালি ও মহড়া অনুষ্ঠিত বিএসটিআই’র অনুমোদনহীন লাচ্ছা সেমাই ও ভার্মিসিলি বিক্রি করায় শাহী ফুড ইন্ডাস্ট্রিজকে পঁচিশ হাজার টাকা জরিমানা ঠাকুরগাঁওয়ে ফ্যামিলি কার্ডের উদ্বোধনী অনুষ্ঠানে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল  ​নেসকো স্থানান্তর বিতর্ক: প্রশাসনিক বিকেন্দ্রীকরণ না কি হঠকারী সিদ্ধান্ত?

 নওগাঁর আত্রাইয়ে স্কুল মাঠের অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিল চেয়ারম্যান

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ জুন, ২০২২
  • ৪৫৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

ছবি: আবু ফিরোজ

 

# মোঃ ফিরোজ আহমেদ, আত্রাই, নওগাঁ থেকে…………………………………….

 

নওগাঁর আত্রাইয়ে স্কুল মাঠের অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিলেন বিশা ইউনিয়নের চেয়ারম্যান।

 

উপজেলার বিশা ইউনিয়নের বিশা উচ্চ বিদ্যালয়ে জমি দখলের প্রতিবাদে ওই ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বার ও এলাকাবাসীর নির্দেশে শিক্ষার্থীরা তাদের খেলার মাঠে অবৈধ টিনের ঘর ও খরের পালা ভেঙে গুঁড়িয়ে দিয়েছে। এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান শেষে অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিয়ে ফুটবল খেলার উদ্বোধনের মধ্যদিয়ে মাঠ দখল মুক্ত করা হয়।

 

স্থানীয় সূত্র জানায়, বৃটিশ আমলে প্রাথমিক ও ১৯৮০ সনে মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। তখন থেকেই উভয় বিদ্যালয়ের শিক্ষার্থীরা এমাঠ ব্যবহার করে সেখানে খেলাধুলা করে আসছিল। কিন্তু গত বছর নির্বাচনে পরাজয়ের পর স্থানীয় সাবেক জহের মেম্বার ও তার লোকজন নিয়ে বিদ্যালয়ের খেলার মাঠ দখল করেন এবং এ জায়গার মালিক তার শ্বশুর তাকে দান করেছেন বলে দাবি করেন মর্মে দাবি করেন। সেখানে ১টি টিনের ঘর খড়েরপালা তৈরি করে মাঠ দখল করে।

 

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কাবের হোসেন বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই এমাঠে ২ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা খেলাধুলা করে আসছে। আমরা রীতিমতো হালনাগাদ চেক কেটে খাজনা পরিশোধ করে আছি। যায়গাতে ঘর তোলার পর থেকে এর প্রতিবাদে আমরা উপজেলা শিক্ষা অফিস, জেলা শিক্ষা অফিস এবং উপজেলা ভূমি অফিস ও সর্বশেষ উপজেলা নির্বাহী অফিসারকে বিষয়টি লিখিতভাবে জানিয়েছি। কিন্তু বিদ্যালয়ের মাঠ অবমুক্ত করতে এখনো পর্যন্ত কেউ এগিয়ে আসেননি। অবশেষে উপায় না পেয়ে স্থানীয় চেয়ারম্যান, মেম্বারদের উপস্থিতিতে বিদ্যালয়ে শিক্ষার্থীরা বিদ্যালয়ের মাঠ থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছেন।

 

বিশা ইউপি চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তোফা বলেন, বিষয়টি আমার নজরে আসলে উভয় পক্ষকে নোটিশ পাঠাই। এছারা মৌখিকভাবে বহুবার দখলকারী জহের মেম্বারকে তাদের কাগজ নিয়ে বসার কথা বলেছি। চৌকিদার দিয়ে নোটিশ পাঠিয়েছি কিন্তু জেহের মেম্বার কোন কাগজ পত্র দেখাতে পারেনি। বিধায় শিক্ষার্থীদের খেলাধুলার স্বার্থে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছি।#

এডিট:আরজা/০৩

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট