1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
নওগাঁর আত্রাইয়ে সরকারী রাস্তা দখল করে ভবন নির্মাণের অভিযোগ - দৈনিক সবুজ নগর
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ:
যন্তর মন্তরে ককরোচদের নাটকীয় ঝটিকা অভিযান: রাঙ্কা-সৌরভসহ ১৪ জন আটক, পটনায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ নিউ ইয়র্ক বিমানবন্দরে তীব্র বিক্ষোভের মুখে ড. মুহাম্মদ ইউনূস: ‘সন্ত্রাসবাদী’ স্লোগান ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ঢাকার বজ্রপাত প্রতিরোধ ও পরিবেশ রক্ষায় আত্রাইয়ে আনসার-ভিডিপির উদ্যোগে ১ হাজার তাল বীজ রোপণ আত্রাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, ৫৪টি পূজামণ্ডপে দুর্গাপূজার সুসংগঠিত প্রস্তুতি রাজশাহীতে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা ও অভ্যর্থনা জানালেন রাসিক প্রশাসক আত্রাইয়ে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে বিশেষ প্রস্তুতি সভা অনুষ্ঠিত শিবগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, সচেতনতা বৃদ্ধির আহ্বান কুষ্টিয়ায় সাহেব আলী হত্যা মামলায় ১২ জনের যাবজ্জীবন কারাদণ্ড, ৭ জন খালাস কুষ্টিয়ায় নিখোঁজের ৬ দিন পর ঢাকা থেকে চার কিশোরী উদ্ধার, চাঞ্চল্যকর তথ্য প্রকাশ বাঘায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত

নওগাঁর আত্রাইয়ে সরকারী রাস্তা দখল করে ভবন নির্মাণের অভিযোগ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৬৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

# কামাল উদ্দিন টগর, নওগাঁ প্রতিনিধি……………………………………………….

নওগাঁর আত্রাইয়ে সরকারী রাস্তা দখল করে ভবন নির্মাণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।

এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে ঘটনার বিষয়ে জানা যায় আত্রাই উপজেলার পাঁচুপুর ইউনিয়নের মধ্যবোয়ালিয়া ঈদগাহ সংলগ্নপাথ থেকে কাসুন্দা পাকা রাস্তা পর্যন্ত এক কিলোমিটার একটি কাঁচা রাস্তা রয়েছে। এই রাস্তা দিয়ে আশ পাশের অন্ততঃ শতাধিক পরিবার কাসুন্দা ও মহিষডাঙ্গা বাজারে আসেন। কিন্তু কিছু দিন আগে স্থানীয় মোঃ কামাল শেখ রাস্তাটির অন্তত তিনফুট দখল করে একটি ভবন নির্মাণ কাজ শুরু করেছেন। এলাকাবাসীর আপত্তির পরও সে ভবনের কাজ করছেন।

ভবনের দক্ষিন সাইডে বেলকোনীর অন্তত তিন ফুট রাস্তার উপর রয়েছে। যার ফলে স্থানীয়দের চলাচলে অনেক সমস্যার সৃষ্টি হয়েছে। অতিদ্রুত সময়ের মধ্যে সরকারী রাস্তা থেকে ভবন সরানোর দাবি জানিয়েছেন স্থানীয়রা।

ষাটোর্ধ মোঃ আনিছ উদ্দিন বলেন, রাস্তাটি কাঁচা মাটির হলেও এলাকাবাসীর জন্য খুবই গুরুত্বপূণ। এই রাস্তা দিয়ে আমরা কাসুন্দা পাকা রাস্তায় ও মসজিদে যাই। ভ্যান গাড়ীতে প্রয়োজনীয় মালপত্র বাড়িতে নেই। কিন্তু যে ভাবে ভবন নির্মাণ করা হচ্ছে তাতে রাস্তাটি ব্যবহার অনুপযোগী হয়ে পড়বে।

একই গ্রামের মোঃ জাহাঙ্গির হোসেন বলেন, রাস্তাটি দিয়ে দীঘদিন আমরা চলাচল করি। কিন্তু বর্ষা মৌসমে কাঁদা হওয়ায় একটু কম চলাচল করে মানুষ্ সে জন্য সরকারী রাস্তায় ভবন নির্মাণ করবে বলে বিস্ময় প্রকাশ করেন।

মধ্য বোয়ালিয়া গ্রামের সুজন আলী কবিরাজ বলেন, মানুষের সুবিধার জন্যই রাস্তা নির্মাণ করে সরকার। এই রাস্তা আজ কাঁচা আছে,কিন্তু ভবিষ্যতে পাকা রাস্তা নির্মাণ করতে গেলে তো এই ভবন অনেক বড় বাঁধা হয়ে দাঁড়াবে। এ জন্য যতদ্রুত সম্ভব রাস্তার উপর থাকা ভবনের অংশ বিশেষ অপসারনের দাবি জানান তিনি।

ভবনের মালিক মোঃ কামাল শেখ বলেন, আামি কোন সরকারী জমি দখল করিনি। পূর্ব শত্রুতার জেরে আমার বিরুদ্ধে অভিযোগ দেওয়া হয়েছে। তারপরও উপজেলা নির্বাহী অফিসার ও জনপ্রতিনিধিরা যে সিদ্ধান্ত দিবেন আমি মেনে নিব।

আত্রাই উপজেলা নির্বাহী অফিসার সজ্ঞিতা বিশ্বাস বলেন, এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে উপজেলা সহকাররী কমিশনার(ভূমিকে অভিযোগ স্থানটি তদন্ত পূর্বক প্রয়োজনিয় আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য নির্দেশ প্রদান করা হয়েছে। স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে সমাধানের চেষ্টা চলছে। সরকারী জমি দখল করে কেউ ভবন নির্মাণ করবে এটা হতে পারে না। সমাধান না হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট