1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ:
রূপসায় জেল থেকে ছাড়া পেয়ে বাড়ি ফেরার পথে যুবকের মৃত্যু চাঁপাইনবাবগঞ্জে শালিস বৈঠক ঘিরে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগ খুলনায় নিখোঁজের ১২ ঘন্টা পর শিশুর মরদেহ উদ্ধার ‎ লালপুরে বালি ভর্তি ট্রাক ও অটো সিএনজির‌ মুখোমুখি সংঘর্ষ, নিহত-৩, আহত-৪ নিজে ভাল মানুষ হতে পারলেই অসহায় দুঃস্থ মানুষের পাশে সাহায্যের হাত বাড়ানো সম্ভব: জেএসএস এর কেন্দ্রিয় নির্বাহী পরিষদের সাংগঠনিক সচিব টিএ পান্না ঈশ্বরদীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে রণক্ষেত্র,অগ্নি সংযোগ,ভাংচুর,আহত-১০ ও আটক ১২ লালপুরে ২টি জ্বালানি‌‌ তেলের দোকানে‌ ১৫ হাজার টাকা জরিমানা বাঘায় আধ্যাতিক দরবেশের ওরশ অনুষ্ঠানে মিলন মেলা মাজার উন্নয়ন-পর্যটন কেন্দ্র গড়ে তোলা হবে: এমপি চাঁদ পেশাজীবীদের অন্যতম ভিত্তি হিসেবে জিয়া পরিষদ কাজ করে: প্রফেসর ড.আব্দুল লতিফ ​পবিত্র ঈদুল ফিতর: আত্মশুদ্ধি, সাম্য ও পরম আনন্দের মহোৎসব

নওগাঁর আত্রাইয়ে রাস্তায় ছিনতাই  ও শ্যালো মিশিন চুরি 

  • প্রকাশের সময় : সোমবার, ১ আগস্ট, ২০২২
  • ৪৩১ বার এই সংবাদটি পড়া হয়েছে

#  মোঃ ফিরোজ আহমেদ, আত্রাই, নওগাঁ……………………………

নওগাঁর আত্রাইয়ে এক ব্যবসায়ীকে মারপিট করে টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গতকাল রোববার ভোর রাতে উপজেলার আত্রাই-পতিসর সড়কের ১২বিঘা মোড় নামক স্থানে ঘটনাটি ঘটেছে।

 

জানা যায়, উপজেলার কাশিয়াবাড়ি গ্রামের হাঁস মুরগিব্যবসায়ী সোহেল (৪৫) গতকাল ভোর সাড়ে ৪ টার দিকে হাঁস-মুরগি কেনার জন্য ওই সড়ক দিয়ে সাইকেলযোগে কালিগঞ্জ হাটে যাচ্ছিলেন।

 

পথিমধ্যে ১২বিঘার মোড় নামক স্থানে পৌঁছলে ৪/৫ জন ছিনতাইকারী তার পথ রোধ করে তাকে মারপিট শুরু করে। এ সময় সোহেলের নিকট রক্ষিত ২৩ হাজার টাকা ও একটি মোবাইলসেট নিয়ে তারা সিএনজি যোগে ঘটনাস্থল ত্যাগ করে।

 

ঘটনার শিকার ব্যবসায়ী সোহেল বলেন, বিষয়টি জানানোর জন্য আমি থানায় গিয়েছিলাম। ওসি না থাকায় সন্ধ্যায় আমাকে থানায় যেতে বলেছেন।

 

এ ব্যাপারে আত্রাই থানার ওসি মো. তারেকুর রহমান বলেন, অফিসিয়াল কাজে আমি সারাদিন নওগাঁয় অবস্থান করছি। থানায় গিয়ে বিষয়টি জেনে জানানো যাবে কি ঘটনা।

এদিকে একই রাতে কাশিয়াবাড়ি মাঠ থেকে ৭ টিশ্যালোমেশিন চুরি হয়েছে বলে জানা গেছে।

 

জানা যায়, গত শনিবার দিবাগত রাতে উপজেলার কাশিয়াবাড়ি মাঠ থেকে জমিতে পানি সেচের জন্য স্থাপিত ৭ টি শ্যালোমেশিন চুরি হয়ে যায়। কাশিয়াবাড়ি গ্রামের জিয়ারুল, ইব্রাহীম ওরুবেলসহ মোট ৭ জনের ৭ টি শ্যালোমেশিন চুরি হওয়ায় এলাকাবাসি উদ্বিগ্ন হয়ে পড়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট