1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
সর্বশেষ:
নিজে ভাল মানুষ হতে পারলেই অসহায় দুঃস্থ মানুষের পাশে সাহায্যের হাত বাড়ানো সম্ভব: জেএসএস এর কেন্দ্রিয় নির্বাহী পরিষদের সাংগঠনিক সচিব টিএ পান্না ঈশ্বরদীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে রণক্ষেত্র,অগ্নি সংযোগ,ভাংচুর,আহত-১০ ও আটক ১২ লালপুরে ২টি জ্বালানি‌‌ তেলের দোকানে‌ ১৫ হাজার টাকা জরিমানা বাঘায় আধ্যাতিক দরবেশের ওরশ অনুষ্ঠানে মিলন মেলা মাজার উন্নয়ন-পর্যটন কেন্দ্র গড়ে তোলা হবে: এমপি চাঁদ পেশাজীবীদের অন্যতম ভিত্তি হিসেবে জিয়া পরিষদ কাজ করে: প্রফেসর ড.আব্দুল লতিফ ​পবিত্র ঈদুল ফিতর: আত্মশুদ্ধি, সাম্য ও পরম আনন্দের মহোৎসব ঈদ মোবারক: তাহেরপুর পৌরসভার ২নং ওয়ার্ডের সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন, আব্দুল মান্নান প্রাং তাহেরপুর পৌরসভার সর্বস্তরের জনসাধারণকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন, সাবেক মেয়র আ ন ম সামসুর রহমান মিন্টু ,ঈদ মোবারক……… বিষাদে পরিনত হলো ঈদের আনন্দ কেনা জামা পরা হলো কলেজ ছাত্রীর বাঘার ইদগাহে অন্যতম বড় ঈদ জামাত জামায়াতে শরীক হবেন সংসদ সদস্য চাঁদ

নওগাঁর আত্রাইয়ে রাত আটটার পর দোকান বন্ধে মোবাইল কোর্ট

  • প্রকাশের সময় : সোমবার, ২৫ জুলাই, ২০২২
  • ৪৩২ বার এই সংবাদটি পড়া হয়েছে

মোঃ ফিরোজ আহমেদ,

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি ………………………

 

রাত আটটার পর উপজেলার দোকানপাট, শপিংমল, বিপনি-বিতান, কাঁচাবাজার, আলোকসজ্জা বন্ধ রাখতে মাঠে নেমেছেন ম্যাজিস্ট্রেট। বিশ্বব্যাপী জালানির মূল্যবৃদ্ধি জনিত বিদ্যমান পরিস্থিতিতে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের নিমিত্তে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাত আটটার পর দোকান, শপিংমল, মার্কেট, বিপনি-বিতান, কাঁচাবাজার ইত্যাদি খোলা না রাখার বিষয়ে নির্দেশনা দিয়েছিলেন।

 

সেই নির্দেশনা যথাযথভাবে নিশ্চিত করা এবং প্রয়োজনে মোবাইল কোর্ট আইন ২০০৯ এর তফসিলভুক্ত আইনে মোবাইল কোর্ট পরিচালনাসহ ম্যাজিস্ট্রেরিয়াল দায়িত্ব পালনের জন্য ম্যাজিস্ট্রেটদের দায়িত্ব দেওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে রোববার (২৫ জুলাই) রাত আটটার পর উপজেলার বিভিন্ন বাজারে অভিযান চালান সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কাজী মোহাম্মদ অনিক ইসলাম।

 

অভিযানে মোবাইল কোর্টের মাধ্যমে সাহেবগঞ্জ বাজারে মুদি ও সোনার দোকানদারকে শ্রম আইনে দুই হাজার টাকা করে অর্থদন্ড করা হয়।

 

ম্যাজিস্ট্রেট কাজী মোহাম্মদ অনিক ইসলাম বলেন, সরকারী নির্দেশনা অনুযায়ী রাত্রি আটটার পর অভিযানে বেরহই। এতে বিদ্যুৎ জালিয়ে রেখে দোকান খুলে রাখার দায়ে দু’টি দোকানে মোবাইল কোর্ট বসিয়ে শ্রম আইনে দুই হাজার টাকা করে অর্থদন্ড করি।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট