1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
সর্বশেষ:
ভোলায় স্বামীকে হত্যা মামলায় স্ত্রীর ফাঁসির আদেশ জেলা প্রশাসক আন্তঃ উপজেলা গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতা উপলক্ষে মহানগর ফুটবল দলের সাথে রাসিক প্রশাসকের মতবিনিময় চাঁপাইনবাবগঞ্জে নকল কীটনাশক তৈরির কারখানাকে ৩ লাখ টাকা  জরিমানা, ব্যবসায়ী গ্রেপ্তার জলবায়ু পরিবর্তন: বাস্তুচ্যুতি, বৈষম্য ও মানবিক ঝুঁকি বরিশালে ভরা মৌসুমেও ইলিশের সংকট, নিষিদ্ধ জাল ও নাব্যতা নিয়ে উদ্বেগ শিবগঞ্জে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চাল বিতরণ বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের উদ্যোগে কর্মশালা সিরাক বাংলাদেশ এর উদ্যোগে রাজশাহীতে নগর জলবায়ু ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে অ্যাডভোকেসি সভা সচেতনতা বৃদ্ধি বিষয়ে রাসিক প্রশাসকের সঙ্গে কল্পনা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ নগর ভবনে Reverse Osmosis  বিশুদ্ধ পানি ব্যবস্থাপনার উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

নওগাঁর আত্রাইয়ে হাজিদের হজ্জ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৭৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোঃ ফিরোজ আহমেদ, বিশেষ প্রতিনিধিঃ নওগাঁর আত্রাইয়ে মাসুম এয়ার ট্রাভেলস আলেম ও হাজীদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলার বিভিন্ন মাদ্রাসার মাহতামিম,মাদ্রাসার শিক্ষক ও হাজীগণ অংশ নেন। শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে মাসুম এয়ার ট্রাভেলসের উদ্যোগে এবং আব্দুল আলীম হজ গ্রুপের আয়োজনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন আত্রাই মদীনাতুল উলুম মাদ্রাসার মুহতামিম আলহাজ্ব হযরত মাওলানা মুজাহিদ খান। মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ঢাকার মাসুম এয়ার ট্রাভেলসের স্বত্বাধিকারী আলহাজ্ব হযরত মাওলানা মাসুম বিল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারি কলেজের সহযোগী অধ্যাপক(অব)আলহাজ্ব এএফএম মনসুর রহমান, নওগাঁ দপ্তরিপাড়া জামিয়া ইসলামীয়া দারুলউলুম মাদ্রাসার মুহাদ্দিস আলহাজ্ব মাওলানা মো.আব্দুল হালিম,পালশা আশরাফুল উলুম মাদ্রাসার মাহতামিম আলহাজ্ব হযরত মাওলানা আমিনুল ইসলাম।

আরো উপস্থিত ছিলেন আব্দুল আলীম হজ গ্রুপের স্বত্বাধিকারী হাফেজ মো.আব্দুল আলীম। হজের বিভিন্ন বিষয়ে বক্তারা দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন। মত বিনিময় সভায় বক্তারা বলেন, হজ একটি গুরুত্বপূর্ণ ইবাদত। এই ইবাদত অন্যান্য ইবাদতের চেয়ে ভিন্ন। যথাসময়ে যথা নিয়মে এই ইবাদত আদায় করতে হয়। এজন্য এ ব্যাপারে সতর্ক না থাকলে হজের অনেক বিধান ত্রুটিপূর্ণ থেকে যায়।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট