1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ:
 ঠাকুরগাঁওয়ে মডেল টিটিসি বাস্তবায়নে সমন্বিত উন্নয়ন ও পরিকল্পনা বিষয়ক মত বিনিময় সভা  রাজশাহীতে দুই ধর্ষণের ন্যায় বিচারের দাবিতে মানববন্ধন উপজেলায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় সর্বোচ্চ সাফল্য শিবগঞ্জ ল্যাবরেটরি স্কুলের শিবগঞ্জে গৃহবধূ সুমাইয়া হত্যা নয়, এটি আত্মহত্যা, দাবি স্বামীর পরিবারের রাজশাহীতে শুরু হলো এআই ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ বিষয়ক বিশেষ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন বজ্রপাতে পঞ্চগড় দেবিগঞ্জে দুই কৃষকের মৃত্যু শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আজ উত্তাল ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক শিবগঞ্জে অর্ধ শতাধিক পরিবার পেল সবজির বীজ-হাঁসের বাচ্চা লিখিত অভিযোগ দেওয়ার পরেও নিয়োগ ছাড়াই শিক্ষকতা করছেন মেরিনা ও তোফায়েল,নিরব স্থানীয় প্রশাসন শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে রাজশাহী শিক্ষা বোর্ড ঘেরাও করে বিক্ষোভ

নওগাঁর আত্রাইয়ে সিন্ডিকেটের কবলে ধানের বাজার 

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০২২
  • ৩১৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

মোঃ ফিরোজ আহমেদ,  আত্রাই প্রতিনিধি……………………………………………….

নওগাঁর আত্রাই উপজেলার হাট গুলোতর বেড়েছে ধানের সরবরাহ। আর  সরবরাহ বাড়ায় গত ৩ দিনের ব্যবধানে মন প্রতি ৮০ থেকে ১০০ টাকা কমে ধান কিনছেন মিলাররা। এমন অভিযোগ ধান চাষিদের। চাষীদের আরো অভিযোগ ব্যবসায়ীদের খেয়ালখুশিতে বাজার নিয়ন্ত্রণ করায় কাঙ্খিত দর থেকে বঞ্চিত হচ্ছেন তারা।

 

ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে প্রান্তিক চাষিরা বিক্রির জন্য হাটে তোলেন উৎপাদিত ধান। এতে গেল সপ্তাহ থেকে আত্রাইয়ের ভবানীপুর হাটসহ বিভিন্ন হাটে যোগান বেড়েছে সব ধরনের ধানের। ধানের জোগান বাড়াই  ব্যবসায়ীরা খুশি হলেও দুশ্চিন্তা বাড়িয়েছে চাষীদের। গত তিন দিনের ব্যবধানে মন প্রতি দর কমেছে ৮০ থেকে ১০০ টাকা পর্যন্ত।

 

মহাদিঘী গ্রাম এলাকা থেকে ধান বিক্রয়ে আসা নিজাম উদ্দিন, রসুলপুর এলাকার কৃষক বাবুল উদ্দিন জানান,এবার সার, লেবার সহ কৃষি খরচ অনেক বেশি। তাই প্রথম পর্যায়ে ধানের বাড়তি দরে কিছুটা পোসাচ্ছিল । কিন্ত গত কয়েক দিনের ব্যাবধানে আবারো দর কমায় লস হচ্ছে আমাদের কৃষকদের। ধান চাষীদের মধ্যে আরো বেশ কয়েকজন জানান আত্রাইয়ের বিভিন্ন হাটে স্বর্ণা-৫ জাতের ধান বিক্রি হচ্ছে ১২৫০ থেকে ১২৮০ টাকা | ধান থেকে চাল  করতে খরচ পড়ছে সর্বোচ্চ ৫৫-৬৫ টাকা। কিন্তু সেই চাল বাজারে বিক্রি হচ্ছে ৫৪ থেকে ৫৫ টাকায় | ধান থেকে চালের ফারাক রয়েছে প্রায় ১০ টাকা। কৃষকরা আরো বলেন  হাটগুলোতে ব্যবসায়ীরা ইচ্ছে মত দর বেঁধে দিয়ে ধান কেনায় তাদের ইচ্ছে মত লাভ তারায় করে থাকেন ।

 

এদিকে ব্যবসায়ীদের মধ্যে ভবানীপুর হাটের জুয়েল খান ও বয়তুল প্রামানিক বলেছেন ধানের যোগান বাড়ায় মোকামে কিছুটা দাম কমেছে তাই মোকামের চাহিদা মতাবেক কিছুটা কম দরে ধান কিনছেন তারা। অপর দিকে  ব্যবসায়ী জিল্লুর রহমান জানান, বড় বড় প্রতিষ্টান গুলো ধানের দর কমে দিয়েছে তাই কম দরে কিনতে হচ্ছে তাদের । আত্রাইয়ের বিভিন্ন হাট ঘুরে দেখা যায় স্বর্ণা ৫ /১২৫০  টাকা, নাজিরশাইল ১৫৫০ টাকা, কাটারিভোগ ১৬৫০ টাকা গোল্ডেন আতপ ১৯০০ টাকা  সুগন্ধি ৯০/ ১৯৫০ টাকা মণ দরে বেচাকেনা হচ্ছে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট