1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
সর্বশেষ:
দীর্ঘদিন ভোলা জেলার একমাত্র হাঁস প্রজনন খামারটি বন্ধে উদ্যেক্তরা হতাশ রাজশাহীর মোহনপুরে ইটের আঘাতে পশুখাদ্য ব্যবসায়ী নিহত রাজশাহীতে নিষিদ্ধ সংগঠনের ব্যানারে মিছিল করায় গ্রেপ্তার ২ রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন জন্মদিনের কেক ও চকলেট বিক্রি করায় জরিমানা শিক্ষা-ঐক্য-প্রগতির অঙ্গীকারে আত্রাইয়ে ছাত্রদলের উদ্যোগে নবীনবরণ ও এইচএসসি-২০২৬ ব্যাচের বিদায় অনুষ্ঠিত সারিয়াকান্দিতে বাইবেল পোড়ানো মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন আত্রাইয়ে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা  জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জনের স্বপ্নে বাঘার তিন উদ্ভাবক চীন মৈত্রী সম্মেলনে রাজশাহীতে দৈনিক সবুজনগর পত্রিকার সম্পাদকের জমি জোরপূর্বক ভূমিদস্যু কর্তৃক দখলের চেষ্টা, ভয়ভীতি প্রদর্শন, থানায়  অভিযোগ  রানীশংকৈলে অবৈধভাবে জমি দখলের চেষ্টা,থানায় অভিযোগ

নওগাঁর আত্রাইয়ে মেধাবী শিক্ষার্থী সৌরভের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

  • প্রকাশের সময় : শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ৮৫২ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ বিশেষ প্রতিনিধিঃ নওগাঁর আত্রাই প্রেস ক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক সাংবাদিক নাজিমুল হক নাহিদের ভাতিজা ষষ্ঠ শ্রেণির মেধাবী শিক্ষার্থী মেহেরাব হোসেন সৌরভের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৯ আগষ্ট) বেলা সাড়ে ১১টায় উপজেলার ভবানীপুর তার নিজ বাসভবনে ও বাদ জুম্মা ভবানীপুর বাজার মসজিদ এ বিশেষ দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন তার পরিবারের সদস্য, বন্ধু-বান্ধব, শিক্ষক, সহপাঠী ও অন্যান্য শুভাকাঙ্খী। মেহেরাব হোসেন সৌরভের বাবা বিশিষ্ট ব্যবসায়ী নাসির উদ্দিন (চঞ্চল) দেশ ও দেশের বাহিরে অবস্থানরত সকলের কাছে ছেলের রুহের মাগফিরাত কামনা করে দোয়া চেয়েছেন।

কলকাকলী মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. মাজেদুর রহমান গভীর শোক ও দুঃখ প্রকাশ করে বলেন, সৌরভের মৃত্যু আমাদের কাছে পাহাড়ের চেয়েও ভারী। কমলমতি শিশুটি বিদ্যালয়ে ছিল সকলের কাছে প্রিয়। তার প্রতিটি স্মৃতি জড়িয়ে আছে বিদ্যালয়ের সকল স্থানে। একই সঙ্গে তিনি মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

ভবানীপুর নূরানী হাফেজিয়া মাদ্রাসার মোহাতামিম মো. আব্দুস ছালাম সৌরভের জন্য দোয়া চেয়ে বলেন, সৌরভ একজন নম্র, ভদ্র ছেলে। তারপরও যদি কেউ তার আচরণে, চলনে, বলনে কষ্ট পেয়ে থাকেন তাহলে তাকে ক্ষমা করে দেবেন। আমি তার আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ যেন তাকে জান্নাত নসিব করেন।

উল্লেখ্য, গত পবিত্র ঈদুল আজহার দিন সকালে সিরাজগঞ্জ খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করে মেহেরাব হোসেন সৌরভ।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট