1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
নওগাঁর আত্রাইয়ে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত - দৈনিক সবুজ নগর
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
সর্বশেষ:
 তারেক রহমানের ভারত সফর এখনো অনিশ্চিত—চূড়ান্ত সিদ্ধান্ত কেন হয়নি? নওহাটা পৌরসভার ৫ নং ওয়ার্ডে বিএনপি নেতা শরীফের উঠান বৈঠক সাবেক উপসচিব আবু হেনা মোস্তফা কামালের মৃত্যুতে রাসিক প্রশাসকের শোক কাজলা বড় জামে মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় ও নির্মাণাধীন মসজিদ পরিদর্শনে রাসিক প্রশাসক জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে রাজশাহী সিটি কর্পোরেশন দলের জার্সি উন্মোচন ও বিতরণ সারের বেশি দাম ও অব্যবস্থাপনায় জরিমানা গুনলেন বিসিআইসির ডিলার আশা ও মদিনা ট্রেডার্স চাঁপাইনবাবগঞ্জে দুই কোটি ৩২লাখ টাকার হিরোইন ও মটরসহ আটক ২  নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাসিকের প্রশাসকের শুভেচ্ছা ও অভিনন্দন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত হওয়ায় এ্যাড. রুহুল কবির রিজভীকে রাসিক প্রশাসকের শুভেচ্ছা ও অভিনন্দন বাঘায় ১০ দিনব্যাপী ভিডিপি মৌলিক প্রশিক্ষণ চলমান 

নওগাঁর আত্রাইয়ে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
  • ৩২১ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মোঃ রাসাদুদ জামান , আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার (১৮ আগস্ট) দুপুর ১২টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মো. রাকিবুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় তিনি বলেন, আইন-শৃঙ্খলা রক্ষায় সকলের সমন্বিত প্রচেষ্টা জরুরি। সামাজিক শান্তি বজায় রাখতে প্রশাসন, রাজনৈতিক দল ও স্থানীয় নেতৃবৃন্দের একযোগে কাজ করতে হবে। কোনো অবৈধ কর্মকান্ড কে প্রশ্রয় দেওয়া হবে না।

সভায় উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ প্রসেনজিৎ তালুকদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রোকসানা হ্যাপী, আত্রাই উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিন, আত্রাই উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মো. আসাদুল্লাহ আল গালিব, উপজেলা প্রতিবন্ধী বিষয়ক পি.এম কামরুজ্জামান, ইউপি চেয়ারম্যান খবিরুল ইসলাম, সম্রাট হোসেন, নাজিমুদ্দীন ও আফজাল হোসেন, বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা কমান্ডার আব্দুল মান্নান, আত্রাই থানা প্রেসক্লাবের সভাপতি ফরিদুল আলম পিন্টু, সাধারণ সম্পাদক মোঃ ওমর ফারুক, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী রহমান, ইউনাইটেড প্রেসক্লাবের সভাপতি কামাল উদ্দিন টগর, ইসলামী আন্দোলন আত্রাই উপজেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল মোমিন ও এসআই ওয়াবায়দুল প্রমুখ।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট