1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
সর্বশেষ:
রাজশাহীর বিসিকে বিএসটিআই’র লাইসেন্সবিহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বাঘায় কৃত্রিম সংকট তৈরি করে জ্বালানি তেল বিক্রি,ভ্রাম্যমান আদালতে জরিমানা, সুলভ মূল্যে তেল নিতে ভোক্তাদের ভিড় বাগমারা প্রেসক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পঞ্চগড় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP), ক্লাইমেট রেজিলিয়েন্ট অ্যাকশন প্ল্যান (CRAP) শীর্ষক কর্মশালা ​আতিথেয়তা, সংবর্ধনা ও ফুলের মালা: একটি ভারসাম্যপূর্ণ পর্যালোচনা শিবগঞ্জে বিপুল পরিমান নেশার ট্যাবলেট ও ফেনসিডিল সহ আটক ১ শিবগঞ্জে স্বামীর হাতে স্ত্রী খুন, টয়লেটের সেপটি ট্যাংক থেকে  লাশ উদ্ধার ,পাষান্ড স্বামী গ্রেফতার শিবগঞ্জে সেপটিক ট্যাংক থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার রূপসায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে লিফলেট বিতরন, র‍্যালি ও মহড়া অনুষ্ঠিত বিএসটিআই’র অনুমোদনহীন লাচ্ছা সেমাই ও ভার্মিসিলি বিক্রি করায় শাহী ফুড ইন্ডাস্ট্রিজকে পঁচিশ হাজার টাকা জরিমানা

নওগাঁর আত্রাইয়ে আওয়ামী লীগের মহিলা সমাবেশ

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৫ ডিসেম্বর, ২০২৩
  • ৩৩৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

# কামাল উদ্দিন টগর নওগাঁ প্রতিনিধি…………………………………………..

বর্তমান সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরার লক্ষ্যে ও আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নওগাঁর আত্রাই উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা ও মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। পনের ডিসেম্বর শুক্রবার সকালে আত্রাই উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলা আওয়ামী লীগ আয়োজিত মহিলা সমাবেশে সভাপতিত্ব করেন মহিলা আওয়ামী লীগের উপদেষ্টা ও নওগাঁ জেলা পরিষদের মহিলা সদস্যা ফেরদৌসি রহমান ডেজি চৌধুরী। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রধান মন্ত্রী শেখ হাসিনার আস্তা ভাজন আত্রাই – রাণীনগর আসনের দলীয় প্রার্থী নৌকার মাঝি আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেন হেলাল এমপি।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আক্কাছ আলীর সঞ্চলনায় সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি শ্রী নীপেন্দ্র নাথ দত্ত দুলাল,, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ এবাদুর রহমান প্রামানিক, সহ-সভাপতি চৌধুরী গোলাম মোস্তফা বাদল। সাংগঠনিক সম্পাদক ফজলে রাব্বী জুয়েল,সহ-সাধারণ সম্পাদক মেঃ আফছার আলী সহ- সাধারণ সম্পাদক শ্রী বরুন কুমার সরকার উপজেলা ইউনিয়ন পরিষদের মেম্বার এ্যাসোসিয়েশনের সভাপতি ও পাঁচুপুর ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোঃ আবুল কালাম ফৌজদার, যুব লীগের সাধারণ সম্পাদক রাফিউল ইসলাম প্রমূখ। সমাবেশে কয়েক হাজার মহিলা কমী বিভিন্ন অংগ সংগঠনের নেতাকমী উপস্থিত ছিলেন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট