1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
সর্বশেষ:
খুলনা ১ আসনে হাতপাখার মহিলা কর্মিদের উপর জামাত কর্তৃক হামলাকারীদের গ্রেপ্তারের দাবি ধানের শীষ সার্বভৌমত্বের প্রতীক: রূপসায় আজিজুল বারী হেলাল ধানের শীষ প্রতীকের প্রার্থীকে জয়ী করতে বাঘা পৌর কৃষক দলের উঠান বৈঠক কোন চাঁদাবাজ ও দূর্নীতিবাজ এর স্থান এখানে হবে না: ঠাকুরগাঁওয়ে জামায়াত প্রার্থী দেলোয়ার হোসেন সারিয়াকান্দিতে কাজী রফিকুল ইসলামের ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ ও লিফলেট বিতরণ মোহনপুরে সাংবাদিকদের বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্যের অভিযোগে লিগ্যাল নোটিশ,  অভিযুক্তদের ১০ দিনের আল্টিমেটাম রাজশাহী-১ আসনে এবি পার্টির প্রার্থী ড. মুহাম্মাদ আব্দুর রহমান মুহসেনীর গণসংযোগ ও লিফলেট বিতরণ আল্লাহকে খুশি করতে দাঁড়িপাল্লায় ভোট দিবেন ইনশাআল্লাহ : নজিপুরে ব্যরিস্টার শাহরিয়ার কবির কুষ্টিয়ায় জামাত -বিএনপির সংঘর্ষ, উভয় পক্ষের আহত ৭ শিবগঞ্জের বিনেদপুরে বি এন পির নির্বাচনী সভা

নওগাঁয় ১৪৪ ধারা মামলা করে জমি দখলের অভিযোগ

  • প্রকাশের সময় : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
  • ৯৯৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মাসুদ রানা, পত্নীতলা ( নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর পত্নীতলায় অতিরিক্ত জেলা প্রশাসক নওগাঁয় ১৪৪/১৪৫ ধারা মামলা করে জমি দখলের অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী ব্যক্তি রেজাউল মাসুদ স্বপনের বিরুদ্ধে। মামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন জমির মালিক  সোহেলীর স্বামী বিএনপি নেতা আশরাফ আলী ও এলাকাবাসী।

সোহেলীর স্বামী বিএনপি নেতা আশরাফ আলী জানান, পত্নীতলা উপজেলার নজিপুর সরদার পাড়া গ্রামের জমিটির আরএস খতিয়ান নম্বর ১১৩ এবং দাগ নম্বর ২৮৪। ২০২৫ সালের জুন মাসে স্থাপনা নির্মাণের উদ্দেশ্যে জমিটি ক্রয় করেন।সেই মোতাবেক আমরা ঘর নির্মাণের উদ্দেশ্যে গত দেড়মাস যাবৎ কাজ করে আসছি।হঠাৎ করে রেজাউল মাসুদ স্বপন আরএস খতিয়ান নম্বর ৪০ এবং দাগ নম্বর ২৮৫  আমার জমির  পাশে থাকা সত্বেও ১৪৪ ধারা মামলা করে আমার জমির কাজ বন্ধ করে দিয়ে জবর দখলের চেষ্টা করছেনএবং সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপি নেতা তার জমি দখল করে বাড়ি নির্মানের অপপ্রচার চালাচ্ছে এতে আমার ও আমার দলের ভাবমুর্তি নষ্ট করছে। আমি এর তীব্র নিন্দা ও প্রসাশনের কাছে সুবিচার দাবী করছি।

সাবেক জমির মালিক তৈফুর রহমান বলেন, ২৮৪ দাগের জমি বিক্রি করেছি আ: হামিদ এর কাছে আবার তিনি বিক্রি করেছেন আশরাফ আলীর স্ত্রী সোহেলীর কাছে।এই জমির সাথে রেজাউল মাসুদ স্বপন এর কোন সম্পর্ক নেই। তার জমির দাগ নম্বর খতিয়ান নম্বর সব আলাদা।  এছাড়া স্থানীয়রা জানান সোহেলীর জমির সাথে স্বপনের জমির কোন সম্পর্ক নেই দু’জনের জমিই আলাদা আলাদা আছে। রেজাউল মাসুদ স্বপন এরকম ঝামেলা আশেপাশে সবার সাথে করেই থাকে। এর আগে তৈফুরের নামে এরকম হয়রানি ও মিথ্যা মামলা দিয়েছিলেন সেখানেও স্বপন হেরে  গেছেন।

পূর্বের মামলার  জাবেদা নকল সূত্রে জানা যায়,  একই খতিয়ান ও দাগের জমি নিয়ে রেজাউল মাসুদ স্বপন বাদি হয়ে  ৬৮৫ মিস/২০২৪ এবং ৩২৪ মিস /২০২৫ মিস মামলা করেন।  পরবর্তীতে বিজ্ঞ আদালত তদন্ত সাপেক্ষে  আদালতের সত্যতা প্রতীয়মাণ না হওয়ায় উপরোক্ত দুটি মোকর্দ্দমা নথিজাত করেন। অভিযোগের বিষয়ে রেজাউল মাসুদ স্বপন সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে মোবাইলে পাওয়া যায়নি।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট