1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
সর্বশেষ:
আত্রাইয়ে কে,ইউ,ডি,এম হাইস্কুল এন্ড কলেজে এসএসসি পরিক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত  আত্রাইয়ে ইসলামিক ফাউন্ডেশনের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত  শপথের দিনেই চাঁপাইনবাবগঞ্জে আ.লীগের পরিত্যক্ত কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, রাজনৈতিক অঙ্গনে চাঞ্চল্য ২টি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্বে নাটোর-১ আসনের এমপি পুতুল আত্রাইয়ে অ্যাম্পুল ইনজেকশনসহ দুই মাদকসেবী আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ​জনআকাঙ্ক্ষার দর্পণে তারেক রহমান: চ্যালেঞ্জ ও আগামীর সম্ভাবনা লালপুরে পূর্ব শত্রুতার জের ধরে সৃষ্ট বিরোধে ১ রাউন্ড ফাঁকা গুলি, গুলির আলামত পাইনি পুলিশ নিখোঁজের তিনদিন পর চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদী থেকে মরদেহ উদ্ধার  আত্রাইয়ের বাঁশবাড়িয়ায় খাস মোজাদ্দেদিয়া তরিকার তাফসির মাহফিল শিবগঞ্জ সীমান্তে মাদক ও সিএনজিসহ আটক ১

নওগাঁয় সিক্স এ সাইড ক্রিকেট টুর্নামেন্টে পত্নীতলা টিম চ্যাম্পিয়ন

  • প্রকাশের সময় : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মাসুদ রানা,পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ তারুণ্যের উৎসব-২০২৫  উপলক্ষ্যে নওগাঁয় সিক্স এ সাইড ক্রিকেট টুর্নামেন্টে ফাইনালে  পত্নীতলা টিম চ্যাম্পিয়ন হয়েছে। আজ বুধবার (২৪ সেপ্টেম্বর)বিকেলে নওগাঁ জেলা প্রশাসনের আয়োজনে ও জেলা ক্রীড়া সংস্থার সার্বিক সহযোগিতায় জেলা স্টেডিয়ামে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

খেলায় রাণীনগর উপজেলা টিমকে ৫ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে পত্নীতলা উপজেলা টিম।  নির্ধারিত ৫ ওভারে রাণীনগর উপজেলা টিম  ৬১ রান তুলেন। জবাবে পত্নীতলা উপজেলা টিম ৪ ওভারে ১ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। খেলায়  ৩৬ রানের অন্যবদ্য অসাধারণ ব্যাটিং নৈপুণ্য দেখিয়ে ম্যান অফ দ্যা ম্যাচ পুরস্কার জিতে নিয়েছেন পত্নীতলা উপজেলা টিমের মেরাজ হোসেন। খেলা শেষে চ্যাম্পিয়ন টিমের দলনায়ক ত্রিনাথ দাস রেন্টু এর হাতে ২০ হাজার টাকার  চেক তুলে দেন পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথি ডিসি আব্দুল আউয়াল।

এ সময় উপস্থিত ছিলেন পত্নীতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা আলীমুজ্জামান মিলন, পত্নীতলা উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আশীষ কুমার দেবনাথ, পত্নীতলা যুব উন্নয়ন কর্মকর্তা আশীষ কুমারসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ প্রমূখ । #

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট